ইপিএলে খেলা এই তারকা ফুটবলারকে সই করাতে পারে বেঙ্গালুরু, জল্পনা তুঙ্গে

আইএসএল-এর প্রাক মরসুম প্রস্তুতিতে এই মুহূর্তে স্পেনে রয়েছে টিম বেঙ্গালুরু এফসি। ভ্যালেন্সিয়ায় প্রস্তুতি সাড়ছে তারা।

আসন্ন আইএসএলে কী তবে আরও এক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকার অসাধারণ ফুটবল দক্ষতার সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ফুটবল, প্রশ্নটা কিন্তু উঠতে শুরু দিয়েছে ইতিমধ্যেই।

ইপিএলে খেলা এই তারকা ফুটবলারকে সই করাতে পারে বেঙ্গালুরু, জল্পনা তুঙ্গে

বেঙ্গালুরু এফসির করা একটি টুইট থেকে শুরু হয়েছে জল্পনা। আইএসএল-এর প্রাক মরসুম প্রস্তুতিতে এই মুহূর্তে স্পেনে রয়েছে টিম বেঙ্গালুরু এফসি। ভ্যালেন্সিয়ায় প্রস্তুতি সাড়ছে তারা। আর এই প্রস্তুতি শিবিরেই বেঙ্গালুরুর বাকি সদস্যদের সঙ্গে গা ঘামাতে দেখা গেল সোয়ান্সি সিটির প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেল রাঙ্গেলকে।

We have elite company in Valencia where former @SwansOfficial skipper and club legend @arangelz is spending a few days training with the Blues, and the boys are making the most of his experience! #BluesInSpain pic.twitter.com/2byMHh0Xov
— Bengaluru FC (@bengalurufc) August 1, 2018

দীর্ঘ দিন ইপিএলে সোয়ান্সির হয়ে প্রতিনিধ্তব করেছেন তিনি। গত মরসুমে ক্লাবকে বিদায় জানানোর আগে তিনিই ছিলেন অধনিয়াক। শুধু ইপিএল-এই নয়, বিশ্ব ফুটবল আঙিনায় একটা সম্ভ্রম জাগানো নাম অ্যাঞ্জেল রাঙ্গোল।

স্পেনের এই রাইটব্যাকে বেঙ্গালুরু অনুশীলনে দেখে তাই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে যে এবার কী তবে অ্যাঞ্জেলের খেলা দেখতে পারবেন ভারতীয় ফুটবল প্রেমীরা? যদিও উত্তর সময়ই দেবে।

Really enjoying the sessions and the fantastic team spirit you have here!👌🏼 https://t.co/kdmatYajeb
— Àngel Rangel (@arangelz) August 2, 2018

৩৫ বছর বয়সী এই তারকা নিজের সেরা সময়ে ফেলে এসেছেন। এই পরিস্থিতিতে তাঁকে নিজেদের দলে নিতে কতটা ইচ্ছুক হবে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সেটাও দেখার। বিশেষ করে যেখানে বেঙ্গালুরুর দলে রয়েছে দেশের অন্যতম সেরা দুই রাইট ব্যাক রাহুল ভেকে এবং রিনো অ্যান্টো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+