ফিফার নিষেধাজ্ঞা থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতে কেন্দ্রকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
ফিফার নিষেধাজ্ঞা থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতে কেন্দ্রকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন থেকে মুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানায় দ্রুততার সঙ্গে এই নিষেধাজ্ঞা তোলার জন্য তৎপর হতে হবে কেন্দ্রকে। কোনও মূল্যে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হোক ভারতের চায় না সর্বোচ্চ আদালত।

নিষেধাজ্ঞা তোলার জন্য কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ:
ভারতীয় ফুটবলকে নির্বাসন মুক্ত করতে এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে ফিফার নির্বাসন থেকে বের করে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করছে যে এই বিষয়ে ইতিমধ্যেই সরকার ফিফার সঙ্গে কথাবার্তা শুরু করেছে।

সুপ্রিম কোর্টের বয়ান:
শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফের উপর থেকে কী ভাবে নির্বাসন উঠবে! কারণ, এআইএফএফ নির্বাসিত হওয়ার পরে ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে আরও বলা হয় এআইএফএফ-এর নিষেধাজ্ঞা তুলে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রে প্রো-অ্যাকটিভ রোল নিতে হবে কেন্দ্রকে। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের সুবিধা অবশ্যই পাওয়া উচিৎ ভারতের জানিয়েছে দেশের সর্বোচ্চ আলাদত। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ অগস্ট।

ভারতীয় ফুটবেল প্রথম বার নামে নির্বাসনে খাড়া:
দেশের ফটবলের সর্বোচ্চ সংস্থায় অনিয়মের অভিযোগ তুলে মামলা হয় আলাদতে। ১২ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লি ফুটবল ক্লাবের শীর্ষ কর্তা। তিনি অভিযোগ জানান, বেআইনি ভাবে এক দশকের বেশি সময় এআইএফএফ-এর শীর্ষ পদ দখল করে বসে রয়েছেন প্রফুল প্যাটেল।
সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত রায় দেয় নির্বাচন করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফেডারেশনের সমস্ত দায়িত্ব এবং কর্মকাণ্ড পরিচালিত হবে তিন সদস্যের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির মাধ্যমে। এই কমিটিতে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারক অনিল ডাভে এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। এর পরই শুরু হয় জটিলতা কারণ ফিফা কখনও কোনও দেশের ফুটবল সংস্থার উপর রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করে না এবং এই কারণে তারা নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তানকে।

নির্বাসন থেকে মুক্তির পথ:
এআইএফএফ'কে ফিফার নির্বাসন থেকে মুক্ত হতে হলে সিওএ'কে সরতে হবে এবং ক্ষমতায় আসতে হবে এআইএফএফ-এর নতুন এক্সিকিউটিভ কমিটিকে। নতুন এক্সিকিউটিভ কমিটি এআইএফএফ-এর পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পেলে তবেই এই নির্বাসন থেকে মুক্ত হবে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই প্রেস রিলিজেই ফিফার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে দেশের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ফিফা এবং এই বিষয়ে দ্রুতই প্রত্যাশিত কিছু পথ বেরিয়ে আসবে বলে আশা রাখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।












Click it and Unblock the Notifications