সুপার স্প্রেডার কোপা আমেরিকা! করোনা আক্রান্ত অন্তত ১৭৯
সুপার স্প্রেডার কোপা আমেরিকা! করোনা আক্রান্ত অন্তত ১৭৯
১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে কোপা ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বড় ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তবে এবার কাঠগড়ায় গোটা টুর্নামেন্ট। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কোপা আমেরিকার সঙ্গে যুক্ত ন্যুনতম ১৭৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

এতদিন ব্যাপী টুর্নামেন্টে মাত্র ১৭৯ জন আক্রান্ত হলে তা আপাতদৃষ্টিতে কম বলে মনে হতেই পারে। তবে এই সংখ্যাটাই চুড়ান্ত নয়। ফাইনাল উপস্থিত দর্শকের মধ্যে ঠিক কতজন ভাইরাস সংক্রমিত হয়েছেন তা এখনও জানা যায়নি। ঐতিহাসিক ফাইনাল ম্যাচটিতেই ফুটবল ভক্তদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, আশঙ্কা থাকলেও কোভিডের বিরুদ্ধে দেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রক। তাঁরা বলে, 'এতদিন ব্যাপী একটা টুর্নামেন্টের শেষেও আক্রান্ত হয়েছেন মাত্র ১৭৯ জন। এর থেকেই প্রমাণ হয়, ব্রাজিল ঠিক কতটা সাবধানে এই কোপা আমেরিকার আয়োজন করেছে৷'
বাস্তবে, কোপা শুরুর আগে করোনা নিয়ে আশঙ্কাও কম ছিল না লাতিন আমেরিকার এই দেশে৷ চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, জুন মাসের শেষেই নতুন ঢেউ আসতে পারে দেশজুড়ে৷ তবে তা বাস্তবে ঘটেনি, টুর্নামেন্ট কেটেছে নির্বিঘ্নে৷ তথ্য অনুযায়ী, ব্রাজিলের মোট জনসংখ্যার ২৬ শতাংশের আংশিক টিকাকরণ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার সময় যা কিনা ছিল মাত্র ১৪ শতাংশের কাছাকাছি।
ফুটবল নিয়ে মানুষের উন্মাদনার এমনিতেই শেষ নেই, তাও আবার যে টুর্নামেন্টে মেসি, নেইমার, দি মারিয়ার মতো খেলোয়াড়রা খেলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা থাকে। কাজেই ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগে ভর্তি ছিল শহরের পানশালা, রেস্তোরাঁগুলি৷ তবে এই উৎসবের মাঝেও ক্রমাগত করোনা পরীক্ষা করে চলেছে প্রশাসন৷ ১১ জুন থেকে ১০ জুলাই অবধি ২৮ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করেছে ব্রাজিল প্রশাসন। যাঁর মাত্র ০.৬ শতাংশ পজেটিভ৷












Click it and Unblock the Notifications