সবুজ মেরুনের মিশন এএফসি, হায়দারবাদের বিরুদ্ধে সতর্ক শুভাশিস-দিমিত্রিরা
সুপার কাপের ব্যর্থতা ভুলে এবার এফসি কাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করার জন্য ঝাপাচ্ছে এটিকে মোহনবাগান। বুধবার কোঝিকোড়ে হায়দরাবাদ এফ সি বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। সোমবার সকালে অনুশীলনের করেই কেরল উঠে যাবে সবুজ মেরুন ব্রিগেড।
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এএফসি কাপের মূল পর্বে খেলার সুযোগ এসেছে জুয়ান ফেরান্দোর দলের কাছে। কিন্তু তারজন্য যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারাতে হবে এটিকে মোহনবাগানকে। সুপার কাপের পর প্রায় নয় দিন ধরে ঘরের মাঠেই অনুশীলন করেন প্রীতম কোটাল শুভাশিস বোসরা।

চলতি মরসুমে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছতে পেরেছিল এটিকে মোহনবাগান। কিন্তু এশীয় স্তরে নিজেদের ব্যাপ্তিকে আরও বিস্তৃত করতে চাইছে গঙ্গাপাড়ের ক্লাব।
এই পরিস্থিতিতে বুধবার প্রথম গাঁট টপকাতে হবে সবুজ মেরুনকে। দলের বিদেশি ফুটবলার দিমিত্রি এই ম্যাচ প্রসঙ্গে জানিয়েছেন, 'এএফসি ক্লাবের ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই শুধু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকতে চাই না। গত বছর এই প্রতিযোগিতায় ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছেছিলাম। এই বছর আরও উপরে ওঠাই আমাদের লক্ষ্য।'

দলের বাঙালির ব্রিগেডের অন্যতম সদস্য শুভাশিস বসু আবার জানিয়েছেন, 'ক্লাব বরাবর এএফসি কাপকে গুরুত্ব দেয়। দলের সব ফুটবলারের সেটা জানে। আমরা গতবার অনেকখানি এগিয়ে ছিলাম। এফসি কাপের মূল পর্বে খেলতে পারলে বিদেশের অনেক ক্লাবে খেলার সুযোগ আসে ফুটবলারদের সামনে।'

প্রতিপক্ষ হায়দরাবাদকে নিয়ে বেশ সতর্ক শুভাশিস। তাঁর কথায়, 'হায়দরাবাদ শক্তিশালী দল। আমরা যদি এই ম্যাচটা ওদের উপহার না দিই,তাহলে হারার কোনও সুযোগ নেই। আমাদের দলগত শক্তিতেই খেলতে হবে আমাদের দলের যে শক্তি তাতে জয় পাওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে।'
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications