সুপার কাপ,রবিবার ওডিশার বিরুদ্ধে বদলার ম্যাচ স্টিফেনের দলের

রবিবার সুপার কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। মরশুমের শেষ টুর্নামেন্ট খেলতে নামছে লাল হলুদ। আইএসএলে ওড়িশার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে দুই বারই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার রাতে মাঞ্জেরিতে তাই বদলার ম্যাচ স্টিফেন কনস্ট্যানটাইনের দলের কাছে।

সুপার কাপের জন্য জুনিয়ার দল থেকে একাধিক ফুটবলারকে নিয়েছেন স্টিফেন।এই ম্যাচে সিনিয়র টিমে অভিষেক হতে পারে অতুল উন্নি কৃষ্ণনের ।রাইট ব্যাকে তাকে খেলাতে পারেন ব্রিটিশ কোচ। কেরলের গরমের সঙ্গে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ ক্লেইটন, মহেশ সিংদের কাছে।

স্টিফেন কনস্ট্যানটাইন

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেছেন ,'আইএসএলে ওড়িশার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছি, দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচেই হেরে গিয়েছিলাম। তবে আশা করছি কালকের ম্যাচে ভালো পারফর্ম করতে পারবে দল।' আইএসএলে প্রথম ছয় থাকার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। হতাশা কে উপহার দিয়েই বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল। সুপার কাপ আরও কঠিন লড়াই।

ইস্টবেঙ্গল দল

টুর্নামেন্টের চারটি গ্রুপ থেকে একটি করে দলই যাবে সেমিফাইনালে। এই প্রসঙ্গে সাহেব কোচ বলেছেন,' সুপার কাপ অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। এএফসি কাপ খেলার লক্ষ্য নিয়েই প্রতিটি এখানে খেলতে নামছে। আইএসএলে ফর্ম্যাট সম্পূর্ণ ভিন্ন ছিল। গ্রুপ পর্বের খেলা ছিল। এর মধ্যে থেকে টপ সিক্সে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু এখানে পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। নকআউট টুর্নামেন্ট হওয়ায় প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।'

আইএসএলের পাশাপাশি এই টুর্নামেন্টে আই লিগের একাধিক দলও খেলবে । এই প্রসঙ্গে লাল হলুদ কোচ জানিয়েছেন ,'আপাতত ম্যাচ বাই ম্যাচ তারা ফোকাস করতে চাইছেন। ওডিশার বিরুদ্ধে জয়ের পরেই আইজল ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু হবে।'

ইস্টবেঙ্গল

দলে অবশ্য কোন চোট আঘাতের সমস্যা নেই। পূর্ণশক্তি দলই পাচ্ছেন ইস্ট বেঙ্গল কোচ।ইতিমধ্যেই নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছেন। তবে সুপার কাপের আগে যাতে দলের মনবলে যাতে ধাক্কা না লাগে তার জন্য নতুন কোচের নাম ঘোষনা করেনি ইমামি ম্যানেজমেন্ট।
লাল হলুদের কোচ হিসাবে এটাই শেষ টুর্নামেন্ট হতে চলেছে স্টিফেনের জন্য। ডুরান্ড, আইএসএল কোনও টুর্নামেন্টেই তার কোচিংয়ে ভালো ফল করতে পারেনি লাল হলুদ। সম্মানের সঙ্গে শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ তার কাছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+