সুপার কাপ সে আবার কি, এআইএফএফ-র দ্বিধায় বিরক্ত কলকাতা ফুটবল মহল
দিন কয়েক আগেই শিরোনামে এসেছিল সুপার কাপ। আই লিগ ও আইএসএলের প্রথম ছটি করে দলকে নিয়ে একটি টুর্নামেন্টের ভাবনায় ছিল এআইএফএফ।
দিন কয়েক আগেই শিরোনামে এসেছিল সুপার কাপ। আই লিগ ও আইএসএলের প্রথম ছটি করে দলকে নিয়ে একটি টুর্নামেন্টের ভাবনায় ছিল এআইএফএফ।

কিন্তু হঠাৎই সম্প্রচারকারী চ্যানেল জানিয়ে দিয়েছে যে সময় নাগাদ আইএসএল এবং আই লিগ শেষ হবে সে সময়ে তাঁরা সুপার কাপের মতো টুর্নামেন্ট সম্প্রচার করার জায়গায় থাকবে না । কারণ সেসময় দেশ জুড়ে চলবে আইপিএল। যেহেতু এখন যে চ্যানেল আই লিগ ও আইএসএল দেখায় তারাই এবার আইপিএল দেখাবে। ফলে তারা ফুটবল ম্যাচ সম্প্রচারের সময় পাবে না।
আই লিগ আর কলকাতায় আসবে না তা কার্যত বুঝে গেছে দুই প্রধান। তাই মোহনবাগান ও ইস্টবেঙ্গল এখন সেই সুপার কাপে খেলার আশায় পারফর্ম করছিল। সেটাই এখন বিশ বাঁও জলে। আই লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার সুনন্দ ঘোষ জানিয়েছেন, 'সামনের সপ্তাহে লিগ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে সুপার কাপ নিয়ে। '
ফেডারেশনের সিদ্ধান্ত ছিল মার্চের শেষে সুপার কাপ শুরু হবে। দু'মাস ধরে টুনার্মেন্ট হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। কারণ ওই সময় সুনীল ছেত্রীদের ভারতীয় দল ফিফার বন্ধুত্বপূর্ণ ম্যাচের জন্য দুটি তারিখ ধার্য করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছিল ৭ এপ্রিল থেকে কাপ শুরু হবে। ওই দিন থেকেই শুরু হবে আইপিএল।
এদিকে সুপার কাপের ভবিষ্যত অন্ধকারে ঢুকে যাওয়ায় খুব একটা খুশি নয় দুই প্রধানই। নাম প্রকাশ না করলেও কর্তারা নিজেদের কাছের মহলে জানিয়েছেন ভারতীয় ফুটবলে পেশাদারিত্ব আনতে এখনও পুরোপুরি ব্যর্থ এআইএফএফ। তাঁদের মত আগে থেকে ভাবনাচিন্তা না করার জন্য বারবার এরকম লোক হাসানোর সিদ্ধান্ত নেয় এআইএফএফ।












Click it and Unblock the Notifications