এ মরশুমেই সুপার কাপ! এআইএফএফ কোমড় বেঁধে লেগেছে
আইলিগে আইএসএল দ্বন্দ্বের সময় অভিনব সুপার কাপের ভাবনার জন্ম হয়েছিল। এবার সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লেগেছে।
বকচ্ছপ সুপার লিগকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লাগল সুপার লিগ। আইএসএএল ও আই লিগের মিলিত দলগুলিকে নিয়ে হবে সুপার কাপ।

আই লিগ ও আইএসএলের শেষেই হবে এই টুর্নামেন্ট। আই লিগের সেরা ৬ টি দল এবং আইএসএলের সেরা ৬ টি দল সরাসরি সুযোগ পাবে। আর দুই লিগের বাকি দলগুলি নিজেদের মধ্যে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে তারা। সেখান থেকে আসবে চারটি দল।
সুপার কাপ খেলা হবে ৪ টি গ্রুপে ভাগ করে। প্রতি গ্রুপের এক নম্বর দল -রা লড়বে সেমিফাইনালে। গুয়াহাটি-কোটি সর্বত্রই খেলা দিতে আগ্রহী ফেডারেশন। এদিকে প্রস্তাবিত এই সুপার লিগের সম্ভাব্য সময় ১ এপ্রিল থেকে ৩০ মে। যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে মার্চ মাস নাগাদ। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত ব্লু প্রিন্ট হয়নি। ফেব্রুয়ারি মাসে ফেডারেশেনর বৈঠকে স্থির হবে সব কিছু।
জুন মাস নাগাদ এক নয় দুই নয়, এবার আবার তিনটে লিগের এই ভাবনার জন্ম। এমনটাই নাকি ফেডারেশনের দেওয়া রফাসূত্র। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মত দলগুলি ঠিক কীভাবে আইএসএলে খেলবে তা নিয়ে কোনও সমাধানসূত্র বের করতে না পারার পর দিল্লিতে ফুটবল হাউসে ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন এআইএফএফ-র পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল এছাড়াও ছিলেন সুনন্দ ধর,সুব্রত দত্ত। উপস্থিত ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। এছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান, শিলং লাজং, চার্চিলের প্রতিনিধিরাও হাজির ছিলেন।
এআইএফএফের মাথা থেকে এই রফাসূত্রের ফল সুপার লিগ। একইসঙ্গে চলবে আইএসএল ও আই লিগ। আইএসএলের সেরা চার বা পাঁচ দল পাবে সুপার লিগের যোগ্যতা। ঠিক একইরকমভাবে আই লিগের সেরা চার বা পাঁচ দলও সুযোগ পাবে এই সুপার লিগে খেলার। সেই ছানাকেই এতদিনের ভাবনায় একটা রূপ দিতে পেরেছে ফেডারেশন।












Click it and Unblock the Notifications