ভারতীয় ফুটবলে সেরা বনাম সেরার লড়াই, সুপার কাপের ক্রীড়াসূচি একনজরে
সুপার কাপের ক্রীড়সূচি প্রকাশিত। মোহনবাগান, ইস্টবেঙ্গল কবে কখন খেলবে জেনে নিন।
একদিকে মোহনবাগানের পদত্যাগ নাটক, অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ খালিদ জামিল থাকবেন না যাবেন এই নিয়ে লম্বা বৈঠক। সব মিলিয়ে কলকাতা ফুটবল জমজমাট। এরমধ্যেই ঠিক হয়ে গেল সুপার কাপের মূল পর্বের ক্রীড়াসূচি।

প্রথম ম্যাচ হবে মার্চের ৩১ তারিখ। প্রথম ম্যাচ চেন্নাইয়ন এফসি বনাম আইজল এফসি। ১ এপ্রিল ম্যাচ হবে বেঙ্গালুরু এফসি বনাম জয়ী কোয়ালিফিয়ার ২। এই কোয়ালিফায়ারে খেলবে নর্থইস্ট ইউনাইটেড বনাম গোকুলাম কেরালা ম্যাচের জয়ী। এই দিনই খেলবে মোহনবাগানও। তাদের প্রথম ম্য়াচ। তাদের প্রতিপক্ষ কোয়ালিফিয়ার ১-র জয়ী। যে ম্যাচে লড়বে দিল্লি ডায়নামোস ও চার্চিল ব্রাদার্স।
এপ্রিলের ২ তারিখ খেলতে নামবে এবারের আই লিগের চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব। জামেশদপুর এফ সি-র বিরুদ্ধে খেলবে তারা।
এটিকে যদি চেন্নাই ফুটবল ক্লাবের বিরুদ্ধে জিততে পারে তাহলে তারা খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ রয়েছে ৩ এপ্রিল। পুনে সিটি বনাম শিলং লাজং ৪ এপ্রিল ম্যাচ খেলবে।
৫ এপ্রিল খেলা রয়েছে ইস্টবেঙ্গলের। তাদের প্রতিপক্ষ আসবে কোয়ালিফায়ার ৩ -র লড়াই থেকে। মুম্বই সিটি বনাম অ্যারোজের ম্যাচের বিজয়ী খেলবে এই ম্যাচে।
৬ এপ্রিল খেলবে আই লিগের রানার্স। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।












Click it and Unblock the Notifications