সুপার কাপে ইস্টবেঙ্গলের ঝড়ে উড়ে গেল চেন্নাইয়িন, ডেম্পোর কাছে আটকে ডার্বির আগে চাপে মোহনবাগান এসজি
সুপার কাপে শুক্রবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বি। সেটি ড্র হলেই অস্কার ব্রুজোর প্রশিক্ষণাধীন লাল হলুদ পৌঁছে যাবে সেমিফাইনালে।
আজ চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলে হারিয়ে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে, বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় ডার্বির আগে চাপ বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের।

মোহনবাগান এসজির পর ইস্টবেঙ্গলের কাছেও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চেন্নাইয়িন এফসি। ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইস্টবেঙ্গল জয় পেল ৪-০ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন কেভিন সিবিল (৩৫ মিনিট), বিপিন সিং (৩৯ মিনিট, ৪৫+১ মিনিট) এবং হিরোশি ইবুসুকি (৯০+৪ মিনিট, পেনাল্টি)। বিপিন সিং জোড়া গোল করায় ম্যাচের সেরার পুরস্কার পেলেন।
ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়িন এফসি আক্রমণাত্মক মেজাজে ছিল এবং তাদের ফরওয়ার্ড ফারুক চৌধুরী একটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন, যা ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন সিং গিল রুখে দেন। প্রথমার্ধের প্রথম ১৫ মিনিট ইস্টবেঙ্গলকে নিজেদের অর্ধে আটকে রাখে চেন্নাইয়িন। কিন্তু এরপরই ম্যাচের রাশ নেয় লাল হলুদ।
৩৫ মিনিটে মহেশ সিং-এর একটি ফ্রি-কিক থেকে কেভিন সিবিল হেডে গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন। এই গোলের পরই ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এর কয়েক মিনিটের মধ্যেই মহেশ সিং-এর পাস থেকে বিপিন সিং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে বিপিন সিং আরও একটি দুর্দান্ত গোল করেন, যা ইস্টবেঙ্গলকে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। মাত্র ১১ মিনিটের মধ্যে ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যায়। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে পারেনি।
ইস্টবেঙ্গল চাপ সামলে পাল্টা আক্রমণের সুযোগের অপেক্ষায় ছিল। ৮৫ মিনিটে হিরোশি ইবুসুকি প্রায় একটি দর্শনীয় গোল করে ফেলেছিলেন। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। ইনজুরি টাইমে এডমন্ড লালরিনডিকাকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে হিরোশি ইবুসুকি তাঁর প্রথম গোলটি করে ৪-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ ড্র করার পর আজ ডেম্পো গোলশূন্য ড্র করল মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এদিন প্রথম একাদশে ৮টি পরিবর্তন করে ৪-৪-২ ছকে খেলা শুরু করেছিলেন বাগানের হেড কোচ হোসে মোলিনা। ফতোরদার নেহরু স্টেডিয়ামে হাতে গোনা দর্শক উপস্থিত ছিলেন, যা ফুটবলের পক্ষে মোটেই ভালো বিজ্ঞাপন নয়। মোহনবাগান সুপার জায়ান্টের খেলা হতাশ করেছে সমর্থকদের। কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি।
সুপার কাপে দুটি ম্যাচ ড্র করায় ডেম্পো সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। তাদের ২ ম্যাচে ২ পয়েন্ট। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট করে। তবে ইস্টবেঙ্গল গোলপার্থক্যে এগিয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে (৪-২)। ইস্টবেঙ্গল গোল করেছে ৬টি, হজম করেছে ২টি। মোহনবাগান সুপার জায়ান্ট দুটি গোল করেছে, একটিও গোল হজম করেনি। এই পরিস্থিতিতে শেষ চার নিশ্চিত করতে লাল হলুদের দরকার ড্র। বাগানকে সেমিফাইনালে উঠতে গেলে জিততেই হবে ডার্বিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications