Super Cup 2024: সুপার সেমিতে প্রতিপক্ষ জামশেদপুর, ইস্টবেঙ্গলের ফাইনালের পথের কাঁটা প্রাক্তনীরাই
ডার্বি ম্যাচ জিতে শুক্রবারই সুপার কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ চারে জায়গা করে নেয় লাল হলুদ ব্রিগেড। শনিবার বিকেলেই চূড়ান্ত হয়ে গেল কার্লোস কুয়াদ্রাতের দলের প্রতিপক্ষ।
সেমিফাইনালে ইস্টবঙ্গলের প্রতিপক্ষ যে হবে জামশেদপুর তা আগেই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ইস্পাত নগরীর দলটি ইস্টবেঙ্গলের মতোই প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল। শনিবার তৃতীয় ম্যাচে জামশেদপুরের প্রতিপক্ষ ছিল শিলং লাজং। না, কোনও অঘটন ঘটেনি এই ম্যাচে। ২-০ গোলে জয় পেয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলল জামশেদপুরও।

অন্যদিকে, আইএসএলের মাঝপথেই জামশেদপুর এফসির দায়িত্ব নেন খালিদ। সুপার কাপে তাঁর কোচিংয়েই খেলতে নামে জামশেদপুর। আইএসএলে ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১০ নম্বরে থাকলেও সুপার কাপের কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে জামশেদপুর। নর্থ ইস্টকে ২-১, কেরল ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারানোর পর শনিবার শেষ ম্যাচে শিলং লাজংকে ২-০ গোলে হারাল খালিদ জামিলের দল। এই ম্যাচে জামশেদপুরের হয়ে গোলদুটি করেন সানান মহম্মদ এবং হাউকিপ।
প্রথম দুই ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত ভাবে ফিরে আসে জামশেদপুর। ইস্টবেঙ্গলের মতোই ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিতে উঠল জামশেদপুর, গোল পার্থক্যও দুই দলের সামন। এর আগে চলতি আইএসএলে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল, কিন্তু গোলশূণ্য ড্র হয়েছিল সেই ম্যাচ। এবার কিন্তু সুপার কাপে নক আউটের লড়াই।
শুধু খালিদ নয়, ইস্টবেঙ্গেলর আরও এক প্রাক্তনী ড্যানিয়েল চিমাও রয়েছেন জামশেদপুর দলে। এক মরসুম লাল হলুদ জার্সিতে খেলেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। কিন্তু সেভাবে সাফল্য পানন। কিন্ত জামশেদপুরের হয়ে ৪১ ম্যাচে ১৭ গোল করেছেন। ফলে সেমি ফাইনালে চিমাকে আটকানোই বড় চ্যালেঞ্জ হবে লাল হলুদ ডিফেন্ডারদের কাছে।
একদিকে খালিদের মস্তিস্ক বনাম কুয়াদ্রাতের রণকৌশল, অন্যদিকে চিমার আক্রমণ বনাম নিশু-হিজাজিদের রক্ষণ। সুপার সেমিতে সব মশলাই কিন্তু মজুত। শুধু বিস্ফোরণের অপেক্ষা।












Click it and Unblock the Notifications