সুপার কাপ, গোকুলামের বিরুদ্ধেও সতর্ক ফেরান্দো

সুপার কাপ খেলতে রবিবার কেরল উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান। সকালে অনুশীলন করে দুপুরের বিমানে কোজিকোড় যাবে জুয়ান ফেরান্দোর দল। সোমবার গোকুলাম কেরলের বিরুদ্ধে ম্যাচ নিয়েই সুপার কাপে অভিযান শুরু করছে সবুজ মেরুন।

ব্রেন্ডন হ্যামিল ছাড়া প্রত্যেক ফুটবলারই দলের সঙ্গে সুপার কাপ খেলতে যাচ্ছেন। অজি ডিফেন্ডারের পরিবর্তে তিরি এলেন সবুজ মেরুন স্কোয়াডে। গত মরসুমে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। তবে এখন পুরোপুরি চোট মুক্ত। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন। তাই সুপার কাপে বাগান ডিফেন্সে ভরসা দিতে চলেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। আট দিন অনুশীলন করে সুপার কাপে খেলতে নামছে আইএসএল চ্যাম্পিয়নরা।

এটিকে মোহনবাগান

সোমবার বাগানের প্রথম প্রতিপক্ষ গোকুলাম। এরপর প্রীতম কোটালদের খেলতে হবে দুই আইএসএল দল জামসেদপুর এফসি এবং এফসি গোয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচে আই লিগের দলের বিরুদ্ধে খেলতে হলেও বেশ সতর্ক সবুজ মেরুন কোচ ফেরান্দো।

এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে তিনি গোকুলাম ম্যাচ প্রসঙ্গে বলেন,'গোকুলাম এবং মহমেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেক বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছে ওরা। বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে।যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়।তাই আমিও মনে করি আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল হতে চলেছে। গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধা পাবে তাতে অবশ্য আমি চিন্তিত নই। রণনীতি অনুযায়ী খেলতে হবে আমাদের।'

এটিকে মোহনবাগান

একই সঙ্গে ফেরান্দো উল্লেখ করেছেন, 'দলে চোট আঘাতের সমস্যা আছে। আশিক, মণবীর এখনও পুরোপুরি চোট মুক্ত নয়। তবে ওরা দলের সঙ্গে অনুশীলন করছে। আইএসএল জিতেছি মানেই সুপার কাপে অ্যাডভান্টেজ পাবো এমনটা মনে করি না। এখন আইএসএল অতীত এটা নতুন প্রতিযোগিতা। নতুন ফর্ম্যাটে খেলতে হবে তবে এটা বলতে পারি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কারনেই আমাদের সাজঘরের মানসিকতা অনেক বেশি এখন ইতিবাচক।'

দল ভালো ছন্দে থাকলেও বেশ সতর্ক কোচ। ফেরান্দোর কথায়,' আত্মবিশ্বাসী হলেও আমরা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নই। সবাই চাইছে সুপার কাপেও আইএসএলের আত্মবিশ্বাস নিয়ে এগোতে। তবে এটা গ্রুপ লিগের খেলা নয় তাই সংশোধনের কোন সুযোগ নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+