বার পুজোয় মোহনবাগানে এসে নস্ট্যালজিক গাভাসকর,ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলের
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ১লা বৈশাখ। হাল খাতা, মিষ্টি মুখ আর এক রাশ স্বপ্ন নিয়ে সূচনা একটা নতুন বছরের। প্রথা মেনে বৈশাখের প্রথম দিনে ময়দানের রীতি মেনে হল বার পুজো।
বার পুজোর দিনেই চুনি গোস্বামীর নামাঙ্কিত মোহনবাগানে নতুন প্রবেশদ্বারের উদ্বোধন হল। বার পূজার সকালে মোহনবাগানের নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করলেন প্রবাদ প্রতিম ক্রিকেটার সুনীল গাভাসকর। ঐতিহ্যবাহী ক্লাবে এসে নস্ট্যালজিক প্রাক্তন ভারত অধিনায়ক ।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের আরও এক মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রয়াত ফুটবলারের স্ত্রী বাসন্তী গোস্বামী ।পাশাপাশি চুনির সতীর্থ একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন। মোহনবাগানে নতুন মিডিয়া সেন্টারের নামকরণ হবে প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামে,এই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন বাগান কর্তারা।

এই অনুষ্ঠানে প্রবেশদ্বার উন্মোচনের পাশাপাশি প্রথা মেনে হল বার পুজো। সচিব দেবাশিস দত্ত সহ উপস্থিত ছিলেন বাগানের শীর্ষ কর্তারা। সুপার কাপের খেলা থাকায় ঐতিহ্যের বার পুজোয় উপস্থিত থাকতে পারেননি দলের কোচ ফুটবলাররা।।
Recommended Video
ময়দানের আরও এক প্রধান ইস্টবেঙ্গলেও হল বার পুজো। বার পূজা থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নিল লাল হলুদ। গত তিন বছর ধরে আইএসএলে সাফল্য নেই লাল হলুদের। এবার আগে থেকেই দল গঠনে জোর দিয়েছে ইস্টবেঙ্গল ও ইমামী। লাল হলুদের বার পুজোয় উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতির কল্যাণ চৌবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ এক ঝাক প্রাক্তন ফুটবলার।
ইস্ট-মোহনের পাশাপাশি ভবানীপুর , এরিয়ানের মতো ময়দানের অ্ন্য ক্লাব গুলিতেও হল বার পুজো।সময় বদলেছে, বার পুজোতে আগের মতো জৌলুস বা উন্মাদনা আগের মতো নেই। কিন্তু ঐতিহ্য আর সাবেকিয়ানা আগের মতোই আছে ময়দানের বার পুজোয়। সাফল্যের স্বপ্ন নিয়েই আরও একটা নতুন বছরের পথ চলা শুরু করল বাংলার ফুটবল।












Click it and Unblock the Notifications