Sunil-Sonam Love Story: প্রেমের টানে সুনীলের নম্বর বাবার ফোন থেকে চুরি করেন সোনম!
গোল করলেন, দেশকে আরও একটা ট্রফি জেতালেন। আর ম্যাচ শেষে রোম্যান্টিক মুডে স্ত্রী সোনমের কাছে ধরা দিলেন সুনীল ছেত্রী। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের 'আর্মব্যান্ড' পরিয়ে দিলেন সুনীল। ভারত অধিনায়কের ভালোবাসার ছবি নেট দুনিয়ায় আরও একবার ভাইরাল হল।
টুর্নামেন্টের মাঝেই দিয়েছিলেন খুশির খবর। অধিনায়কের পরিবারে আগমন হতে চলেছে নতুন সদস্যের। রবিবার ভুবনেশ্বরে লেবাননের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ শেষ হতেই বাংলার জামাই এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। তাঁকে আলিঙ্গন করলেন। হাত নিজের কোমরের পিছনে রাখলেন। যেন বোঝা গেল, উত্তেজনার বশে স্ত্রীর যাতে আঘাত না লেগে যায়, সে ব্যাপারে সতর্ক সুনীল। তারপরই নিজের হাত থেকে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড খুলে পরিয়ে দিলেন সুনীল।

Another trophy, another goal, happy times for @chetrisunil11! 💙😍🫶#INDLBN #HeroIntercontinentalCup #IndianFootball #BackTheBlue #BlueTigers #SunilChhetri | @IndianFootball pic.twitter.com/A1oGjWVUCH
— Indian Super League (@IndSuperLeague) June 18, 2023
সুনীল সোনমের প্রেমের কাহিনিও কিন্তু বেশ রঙিন। বিয়ের আগে তাঁরা ১৩ বছর ধরে প্রেম করেছিলেন। তবে তাদের প্রেমটা ছিল একদম শৈশব থেকে। জানা গিয়েছে সুনীল ও সোনম যখন প্রথম প্রেমে পড়েন তখন সুনীলের বয়স ছিল ১৮ বছর আর সোনমের ১৫। সেই সময় ছেত্রী সুব্রত ভট্টাচার্যের অধীনে মোহনবাগানে খেলছিলেন।

Wholesome moment ft. the Captain and Captain’s Captain! 🥹🫶❤️#INDLBN #HeroIntercontinentalCup #IndianFootball #BackTheBlue #BlueTigers #SunilChhetri pic.twitter.com/xn1BSQqAa7
— Indian Super League (@IndSuperLeague) June 18, 2023
সোনমের সঙ্গ উপভোগ করলেও কোচকে ভয় পেতেন তিনি। কারণ কোচ সুব্রত জানতে পারলে তাঁর কেরিয়ার শেষ যাওয়ার সম্ভবনা ছিল। এরপর সুনীল ঠিক করেন সোনমের সঙ্গে সম্পর্ক শেষ করবেন। কথা বলা বন্ধ করে দিয়ে যার সূচনা করেছিলেন। তবে সেটা বেশিদিন পারেননি। কয়েক মাস পর ফের কথা বলা শুরু করেন এবং সেখান থেকে শুরু হয় ডেটিং। সেখান থেকে শুরু প্রেমের অভিযান।













Click it and Unblock the Notifications