Sunil Chhetri's Wife Sonam Bhattacharya: সুনীলের সংসারে উদ্বেগ, ডেঙ্গি আক্রান্ত গর্ভবতী সোনম

Sunil Chhetri Sonam Bhattacharya: কয়েকদিন পরই নতুন অতিথির আগমন ঘটছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর পরিবারে। তার আগে হঠাত করেই উদ্বেগ সুনীলের সংসারে। পূর্ণ গর্ভবতী অবস্থায় ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বর্তমানে অন্তঃসত্ত্বা সোনম। চলতি মাসেই তাঁর সন্তান জন্মের কথা।

সোমবার সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে। তবে এখন ভাল আছেন সুনীল ছেত্রীর স্ত্রী। মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় কলকাতার গল্ফগ্রীনের ভট্টাচার্য পরিবারেও। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য এবং লতা ভট্টাচার্য বেশ চিন্তাগ্রস্থ মেয়েকে নিয়ে।

Sunil Chhetri Sonam Bhattacharya

পরিবারের নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে সুনীল ও সোনমের। কিছুদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় সোনমের স্বাদ অনুষ্ঠান।সাধের অনুষ্ঠানে সোনম ও সুনীল, দুজনই ছিলেন বাঙালি সাজে। সোনম সম্পর্কে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে। তাই সুনীল বাংলার জামাই। তিনি পরেছিলেন পাঞ্জাবি ও পাজামা। হলুদ শাড়ি পরেছিলেন সোনম।

৩ অগস্ট নিজের ৩৯তম জন্মদিন পালন করেছেন সুনীল। বিভিন্ন মুহূর্তে ছবি কোলাজ করে তৈরি ভিডিয়ো পোস্ট করে সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সোনম।

ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে নিজের স্ত্রীর গর্ভবস্থার কথা জানান সুনীল। তিনি গোল করার পর বল নিয়ে জার্সির ভিতরে ঢুকিয়ে সেলিব্রেট করেন। এরপর মোহনবাগান দিবসে বক্তব্য রাখতে গিয়ে সুনীল তাঁর স্ত্রীর গর্ভবস্থার কথা জানান।

ম্যাচের ৮১ মিনিটে দলের জয়সূচক গোল করে বলটিকে জার্সির ভিতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে গিয়ছিলেন সুনীল ছেত্রী। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দিয়েছিলেন।


কিছুদিন আগে বাড়িতে পুজোও করেন সুনীল-সোনম। নতুন অতিথির আগমনের কারণেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। সমাজমাধ্যমে তার ছবি দিয়েছিলেন ভারত অধিনায়ক। সেখানে দেখা গিয়েছিল, গোলাপি পাঞ্জাবি ও সাদা পাজামা পরে বসে সুনীল। তাঁর সামনে যজ্ঞ হচ্ছে। এক মনে সে দিকে তাকিয়ে রয়েছেন তিনি। কিছুটা দূরে একটি চেয়ারে বসে গর্ভবতী সোনম।

কিন্তু পূর্ণ গর্ভবতী অবস্থায় সোনমের ডেঙ্গি ধরা পড়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংসারিক দায়িত্ব পালনের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। কিংস কাপে তাঁকে দলে না রাখার আবেদন কোচের কাছে করেছেন সুনীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+