IND vs AFG: মাইলস্টোন ম্যাচে গোল সুনীলের, আফগানিস্তানের কাছে হেরে চাপ বাড়ল স্টিমাচের দলের
মাইলস্টোন ম্যাচে গোলের ধারা বজায় রাখলেন সুনীল ছেত্রী। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হার ভারতের। মঙ্গলবার গুয়াহাটিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে হারল ভারত। এই ম্যাচে হেরে চাপ বাড়ল স্টিমাচের দলের। দেশের জার্সিতে প্রথম ম্যাচে গোল করেছিলেন সুনীল। ২৫,৫০,৭৫,১০০ এবং ১২৫ নম্বর ম্যাচেও দেশের হয়ে গোল ছিল তাঁর। এবার দেড়শতম ম্যাচেও গোল করলেন সুনীল ছেত্রী, সেইসঙ্গে মাইলেস্টোন ম্যাচে গোলের ধারা বজায়। রাখলেন।
সৌদি আরবের আভাতে প্রথম পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল ভারত। এই ম্যাচে জয়ের জন্য প্রথম থেকেই আক্রমণাত্বক স্টাইলে খেলতে শুরু করে ইগর স্টিমাচের ছেলেরা।আজ ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছেন ইগর স্টিম্যাচ। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভারত। লিস্টন কোলাসোকে বল দেন সুনীল। যিনি বাঁ-পায়ে জোরালো শট মারেন। সেটা বাঁচিয়ে দেন আফগান গোলকিপার। ফিরতি বলে বাইরে মারেন মনবীর।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ভারত। ব্রেন্ডনের কাছ থেকে বল পান মনবীর। কিন্তু গোল করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে পাল্টা ভারতের উপর চাপ তৈরির রণকৌশল নেয় আফগান। ৬৭ মিনিটে কোচ ইগর স্টিমাচ সুনীলকে তুলে নিলেন। এক কয়েক মিনিটের মধ্যেই গোল শোধ করে আফগানিস্তান।৭০ মিনিটে কাউন্টারে উঠে আসে আফগানিস্তান। তিনজন ফরোয়ার্ড ভারতের বক্সে উঠে আসেন। বক্সের বাইরে থেকে শট রহমত আকবরির। রাহুল ভেকের পায়ের ফাঁক বলটা গলে গেল। ১-১ করে ফেলেআফগানিস্তান।
খেলার উপর ক্রমশ আধিপত্য কমতে থাকে ভারতের। ৮২ মিনিটে হেডে সহজ সুযোগ নষ্ট করলেন মনবীর। এরপর ৮৮ মিনিটে বক্সের মধ্যে আফগান ফুটবলারকে ফাউল করে বসেন গুরপ্রীত। ফলে পেনাল্টি পায় আফগানরা। পেনাল্টি থেকে ম্যাচের ফল ২-১ করলেন সারিফ। এরপর আর স্কোর লাইন পাল্টাইনি। ফলে ঘরের মাঠে আফগানদের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন হল ভারতের।












Click it and Unblock the Notifications