বিরাট কোহলিকে ফিটনেস নিয়ে কোন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল

বিরাট কোহলিকে ফিটনেস নিয়ে কোন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল

বিরাট কোহলিকে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জ জানালেন সুনীল ছেত্রী। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট বরাবরই ফিটনেস নিয়ে দারুণ সচেতন। ক্রিকেটের বাইরে সময় পেলেই তিনি ফিটনেস নিয়ে চর্চা করেন। করোনা লকডাউন থেকে আনলক পরিস্থিতি, বিরাট কোহলিকে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে। এবার সেই বিরাটকেই ফিটনেস নিয়ে চ্যালেঞ্জ দেশের ফুটবল অধিনায়ক সুনীলের।

সুনীলের চ্যালেঞ্জ

সুনীলের চ্যালেঞ্জ

সোমবার সুনীল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেশের ফুটবল অধিনায়ককে দুটি সুইস-বল নিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখার কসরত করতে দেখা যাচ্ছে। ফিটনেস নিয়ে সুনীলও ভীষণ খুঁতখুঁতে। এই পোস্টেই বিরাটকে ট্যাগ করেছেন সুনীল। সেই সঙ্গে তিনি লেখেন, '‌চ্যাম্প বিরাট কোহলি, তোমাকে এই পোস্টে ট্যাগ করলাম। তুমি তো প্রতিদিনই একে-ওকে চ্যালেঞ্জ ছুড়ে দাও। তাই আমিও এবার সেটা শুরু করছি। এই ট্রেনিংটা তুমি করে দেখাও। এই ফিটনেসটা করতে দেখে যেমন লাগছে, তার থেকে এটা কিন্তু অনেক অনেক কঠিন।'

বিরাটের উত্তর

বিরাটের উত্তর

এই পোস্টের পরই বিরাট উত্তর দিয়েছেন। পাল্টা বিরাট মজা করে লিখেছেন,'দেখে সত্যিই বেশ কঠিন মনে হচ্ছে। কিন্তু এমন দুটো সুইস-বল এখন কোথা থেকে আনব?‌'

বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করতে, পাল্টা সুনীল যা বললেন

বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করতে, পাল্টা সুনীল যা বললেন

বিরাটের মতো ফিটনেস সচেতন খেলোয়াড় এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন সেটা সুনীল জানতেন। বিরাটের পাল্টা উত্তরে সুনীল দুটি হাসির ইমোজি পোস্ট করেছেন। সেই সঙ্গে ভারতের ফুটবল অধিনায়ক লিখেছেন, 'সুইস বল খুঁজে না পাওয়া পর্যন্ত তাহলে ততদিন আমি ক্ল্যাপ পুশ-আপ আর স্ন্যাচটাই প্র‌্যাকটিস করব।'

সুনীলের শোয়ে বিরাট

সুনীলের শোয়ে বিরাট

প্রসঙ্গত করোনা লকডাউনের মাঝে কিছুদিন আগে সুনীল ছেত্রীর শোয়ে বিরাট কোহলি আমন্ত্রিত ছিলেন। ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে জমিয়ে আড্ডা দেন ছেত্রী। সেই আড্ডার পর এবার সুনীল -বিরাটের এই মজা দারুণভাবে উপভোগ করলেন ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+