Sunil Chhetri: সুনীল একাই ১৫০! এক নজরে ভারত অধিনায়কের আন্তর্জাতিক কেরিয়ার ও রেকর্ড

তিনি ক্যাপ্টেইন, লিডার এবং লেজেন্ড, সুনীল ছেত্রী এক কথায় ভারতীয় ফুটবলের আইকন। দুই দশকের কাছাকাছি সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন সুনীল, মঙ্গলবার মাইলস্টোন ম্যাচ খেলতে নামবেন ভারত অধিনায়ক।মঙ্গলবার গুয়াহাটিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন সুনীল। প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে এই কৃতিত্বের অধিকারী হতে চলেছে সুনীল ছেত্রী।

দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৪৯ ম্যাচে ৯৩টি গোল করেছেন। দেশের হয়ে জিতেছেন ১১টি ট্রফি। ভারতের জার্সি গায়ে সুনীল ছেত্রী প্রথম মাঠে নামেন ১৯ বছর আগে ২০০৫-এর জুনে পাকিস্তানের বিরুদ্ধে, কোয়েটায়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছি‌লেন সুনীলই। সেই শুরু। এরপর থেকে ভারতীয় দলের স্ট্রাইকিং লাইনে র অন্যতম ভরসা হয়ে উঠেছেন। বাইচুং পরবর্তী অধ্যায়ে নেতৃত্বের ভার উঠেছে তাঁরই কাঁধে।

Sunil Chhetri

সাফ চ্যাম্পিয়নশিপের ২৭ ম্যাচে ২৩ গোল করেছেন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ২২ ম্যাচে ৯ গোল, নেহেরু কাপে ১৪ ম্যাচে ৯ গোল, এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে ১২ ম্যাচে ৮ গোল। এএফসি চ্যালেঞ্জ কাপে ৮ ম্যাচে ৪ গোল, আন্ত মহাদেশীয় কাপে ১১ ম্যাচে ১৩ গোল, এএফসি চ্যালেঞ্জ কাপের যোগ্যতা অর্জন পর্বে ৬ ম্যাচে তিন গোল, এএফসি এশি।আন কাপে ৮ ম্যাচে ৪ গোল, কিংস ও মার্ডেকা কাপে ১ ম্যাচে গোল, আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৩৯ ম্যাচে ১৮ গোল করেছেন সুনীল।

পর্যন্ত যতগুলি মাইলস্টোন ম্যাচ খেলেছেন সুনীল, অর্থাত্ ২৫, ৫০, ৭৫, ১০০ ও ১২৫তম ম্যাচ, তার প্রতিটিতেই গোল করেছেন ভারতীয় ফুটবলের তারকা। এবার কি দেড়শতম ম্যাচেও গোল করবেন সুনীনল? এই প্রসঙ্গে ভারত অধিনায়কের জবাব, ''পরিসংখ্যানের ব্যাপারে আমি খুব একটা ওয়াকিবহাল নই। অন্য কোনও ফুটবলারদেরও এই প্রশ্ন করলে একই উত্তর পাওয়া যাবে। যদি কেউ নিজের পরিসংখ্যান সম্পর্কে ওয়াকিবহাল থাকেও, খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সব ভুলে যায়।''

মাইলস্টোন ম্যাচের আগে সনীল ছেত্রী বলেছেন, ''ফুটবল খেলার শুরুতে কখনই ভাবতে পারিনি জাতীয় দলের হয়ে খেলব। দিল্লিতে সুব্রত কাপে খেলার সময়ও ভারতের হয়ে খেলার কথা ভাবিনি বা স্বপ্ন দেখিনি। সত্যি কথা বলতে, কয়েক দিন আগেও জানতাম না, এ রকম একটা নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছি।

ISL 2023-24: শাস্তি পেল জামশেদপুর, চাপ বাড়ল মোহনবাগান এসজির, লিগ শিল্ডের লড়াই জমিয়ে দিল মুম্বই
জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ সুনীলের এই মাইলস্টোন সম্পর্কে বলেছেন, "হাজার হাজার ছেলে একদিন দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন চোখে নিয়ে ফুটবল জীবন শুরু করে। সেখানে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে যে, তাকে সর্বকালের সেরা ছাড়া আর কিছুই বলা যায় না। আশা করি, আমাদের অধিনায়ক মঙ্গলবার ভক্তদের সামনে তার এই ঐতিহাসিক ম্যাচকে চিরস্মরণীয় করে রাখবে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+