সুনীল ছেত্রীর আর্জিতে সমর্থকদের ফুটবল মাঠ ভরানোর অনুরোধ বিরাটেরও
শনিবার টুইটারে পোস্ট করা সুনীল ছেত্রীর একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
শনিবার টুইটারে পোস্ট করা সুনীল ছেত্রীর একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ভিডিওটিতে জাতীয় দলের জন্য ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে ফুটবলে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য আবেদন করেছেন সুনীল। নিজের পোস্ট করা ভিডিওটিতে সুনীল বলেন, 'সকলের কাছে আমার অনুরোধ আপনারা যারা বড় বড় ইউরোপীয়ান ক্লাবের সমর্থক, তারা নিজের ক্লাবকে ভালোবাসার পাশাপাশি, মাঠে এসে আমাদেরকেও সাপোর্ট করুন। হয়তো আমপান মনে হয় যে ওই স্তরের ফুটবল আমরা খেলতে পারি না, হয়ত ওর কাছাকাছিও আমরা খেলি না, কিন্তু এটা আপনার জাতীয় দল। দয়া করে ভারতীয় ফুটবলকে মাঠে এসে সাপোর্ট করুন।'

ভারতীয় ফুটবলের সমালোচকদের প্রতিও নিজের বার্তা দেয় সুনীল। তিনি বলেন, 'ইন্টারনেটে আমাদের খেলার বিশ্লেষণ না করে আপমারা মাঠে আসুন, মাঠে এসে আমাদের সমালোচণা করুন, আমাদের উপর চেঁচান, আমাদের অসম্মান করুণ, তবুও মাঠে আসুন। কে বলতে পারে একদিন হয়তো আপনারাই আমাদের হয়ে সাপোর্ট করবেন। আপনাদের নিজেদেরও কোনও ধারনা নেই কতটা গুরুত্বপূর্ণ আপনারা আমাদের কাছে।'
সুনীলের এই আবেদন মন ছুঁয়ে গিয়েছে বহু ফুটবল প্রেমীর। ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচণা শুরু হয়েছে সুনীলের এই টুইটকে ঘিরে।
সুনীল নিজের পাশে পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকেও। সুনীলের ভিডিও-এর সমর্থনে বিরাট সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বলেন, 'আপনারা ভারতীয় ফুটবলকে সমর্থন করুন এটাই চাই। দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নতি হোক এটাই আমাদের লক্ষ্য। শুধু একটা খেলাতেই নয়, সব খেলাতে আমাদের উন্নতি প্রয়োজন। ওঁদের পাশে দাঁড়ান এবং সমর্থন করুণ। আপনাদের সমর্থন সব সময় প্রয়োজন।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Please take notice of my good friend and Indian football skipper <a href="https://twitter.com/chetrisunil11?ref_src=twsrc%5Etfw">@chetrisunil11</a>'s post and please make an effort. <a href="https://t.co/DpvW6yDq1n">pic.twitter.com/DpvW6yDq1n</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1002968424857915393?ref_src=twsrc%5Etfw">June 2, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications