সুনীলে মুগ্ধ এএফসি, সর্বকালের সেরা সম্মানের দোরগোড়ায় ভারত অধিনায়ক

সুনীলে মুগ্ধ এএফসি, সর্বকালের সেরা সম্মানের দোরগোড়ায় ভারত অধিনায়ক

ভারতীয় ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সুনীল ছেত্রীকে এশিয়ার ফুটবল মহল কোন চোখে দেখে, তা প্রমাণ হল। রথী-মহারথীদের পিছনে ফেলে এএফসি কাপের সর্বকালের সেরা পুরস্কার জয়ের দৌড়ে জায়গা পেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুনীল, দেশের ফুটবল মানচিত্রে যে কতটা অপরিহার্য, তা বোঝা গেল আরও একবার।k

সেরা তিনের দৌড়ে সুনীল

সেরা তিনের দৌড়ে সুনীল

শনিবার এএফসি কাপের সর্বকালের সেরা তিন স্ট্রাইকার নির্বাচনের জন্য ১৩ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত তথা বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক সুনীল ছেত্রীর নাম রয়েছে। যা অতি সম্মানজনক বলে মনে করছেন দেশের ফুটবল প্রেমীরা।

এএফসি কাপে সুনীলের পারফরম্যান্স

এএফসি কাপে সুনীলের পারফরম্যান্স

২০১৩ সাল থেকে এএফসি কাপে অংশ নিচ্ছেন সুনীল ছেত্রী। সেই বছর চার্চিল ব্রাদার্সের হয়ে ওই টুর্নামেন্ট খেলেছিলেন ভারত অধিনায়ক। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে বেঙ্গালুরু এফসি-র হয়ে এএফসি কাপ খেলেছেন ছেত্রী। ২০১৬ সালে টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছেছিল সুনীলের দল বেঙ্গালুরু। ইরানের এয়ার ফোর্স ক্লাবের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেঙ্গালুরু এফসি-কে। মোট চার সংস্করণে ১৮টি গোল এসেছে সুনীল ছেত্রীর বুট থেকে।

ভারতের হয়ে ছেত্রীর পারফরম্যান্স

ভারতের হয়ে ছেত্রীর পারফরম্যান্স

ভারতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। তিনি ৭২টি গোল করেছেন। দেশের হয়ে সর্বাধিক গোল করা স্ট্রাইকারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই সুনীলের স্থান।

ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন

ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন

এএফসি কাপের সর্বকালের সেরা তিন স্ট্রাইকার কে হবেন, তা ঠিক করতে ভোটিংয়ের ব্যবস্থা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। এশিয়ার সবকটি ফুটবল খেলিয়ে দেশের থেকে ভোটদানে অংশ নেওয়া যাবে। একই সঙ্গে এএফসি কাপের সর্বকালের সেরা একাদশ এবং সেরা গোলও নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+