Sunil Chhetri: ফুটবল থেকে ছুটিতে, পরিবারের মঙ্গল কামনায় পুজোয় ব্যস্ত সুনীল ছেত্রী
কিছু দিন আগেই পর পর দু'টি আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতেছে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। প্রথমে ভুবনেশ্বরে আন্তঃমহাদেশীয় কাপ এবং চলতি মাসের শুরুতেই সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। এরপর ছুটিতেই রয়েছেন সুনীল ছেত্রী। দেশের দায়িত্ব পালন করার পরে এখন নিজের পরিবারের দায়িত্ব পালনে ব্যস্ত ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ।
সম্প্রতি সুনীল ছেত্রীর এই টুইটটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুনীল এবং সোনমকে। পূজোতে ব্যস্ত ভারত অধিনায়ক। সম্পূর্ণ বাঙালি স্টাইলে ঈশ্বর সাধনায় ক্যাপ্টেন।

সুনীল সোনমের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সেই কারণেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। সমাজমাধ্যমে তার ছবি দিয়েছেন ভারত অধিনায়ক। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি পাঞ্জাবি ও সাদা পাজামা পরে বসে সুনীল। তাঁর সামনে যজ্ঞ হচ্ছে। এক মনে সে দিকে তাকিয়ে রয়েছেন তিনি। কিছুটা দূরে একটি চেয়ারে বসে গর্ভবতী সোনম।
এই ছবিতে সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনমকে একেবারে বাঙালিয়ানাতে দেখা যাচ্ছে। সুব্রত ভট্টাচার্যের কন্যা লাল পার দেওয়া হলুদ শাড়ি ও শাঁখা-পলা পরে রয়েছেন। এই ছবিতেই পরিষ্কার যে, বাড়িতে শুভ কিছুর জন্যই পূজা-অর্চনা চলছে। সুনীল যে বাঙালিয়ানাকে নিজের মধ্যে নিয়েছেন তা এই ছবিতেই স্পষ্ট। বাঙালি জামাইয়ের এমন ভূমিকায় অনেকেই বেশ খুশি হয়েছেন।
❤️❤️❤️ pic.twitter.com/HZAy2OiNIk
— Sunil Chhetri (@chetrisunil11) July 23, 2023
গত ১২ জুন আন্তর্মহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে নিজের উচ্ছ্বাস প্রকাশের কায়দায় সুনীল জানিয়েছিলেন পরিবারের নতুন সদস্যের আগমন বার্তা।
ম্যাচের ৮১ মিনিটে দলের জয়সূচক গোল করে বলটিকে জার্সির ভিতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে গিয়ছিলেন সুনীল ছেত্রী। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দিয়েছিলেন।

এদিকে আগামী ২৯ জুলাই দীর্ঘদিন পর আবার মোহনবাগান মাঠে আসতে পারেন সুনীল। এই ক্লাব থেকেই ভারতীয় ফুটবলে উত্থান হয়েছিল সুনীলের। এরপর আর সবুজ মেরুন জার্সিতে খেলেননি ভারত অধিনায়ক।
শ্বশুর তথা প্রাক্তন ফুটবলার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারে বড় চমক।শ্বশুরমশাই প্রথিতযশা ফুটবলার সুব্রত আত্মকথা বইটি প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারেন জামাই সুনীল ছেত্রী। যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের পোস্টার বয়। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিক থাকলে কলকাতায় ঝটিকা সফরে আসতে পারেন সুনীল ছেত্রী।












Click it and Unblock the Notifications