ছেত্রীকে রেখেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সম্ভাব্য দল ঘোষণা ভারতের
ছেত্রীকে রেখেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রাথমিক দল ঘোষণা ভারতের
২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার আগে প্রস্তুতি শিবির শুরু হচ্ছে ভারতীয় ফুটবল দলের। সে উদ্দেশে ২৮ জনের যে দল দোহায় উড়ে যাচ্ছে, তাতে সুনীল ছেত্রীকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সম্ভাব্য দলে আইএসএল কাঁপানো বেশকিছু তরুণ মুখেরও জায়গা হয়েছে। যা উল্লেখযোগ্য বলে মনে করছে দেশের ফুটবল মহল।

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এশিয়ান বিভাগের ই গ্রুপে রয়েছে ভারত। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে ইগর স্টিমাচের দল। দুটি ম্যাচ হেরে যাওয়ার পাশাপাশি তিনটি ড্র করতে সক্ষম হয়েছে মেন ইন ব্লু। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে কাতার। সেই দলেরই বিরুদ্ধে আগামী ৩ জুন ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে তাদেরই মাঠে এবং ১৫ ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে মোকাবিলায় নামবে ভারত।
তার আগে ভারতীয় ফুটবলারদের নিয়ে কলকাতায় একটি প্রস্তুতি শিবির আয়োজিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে সেটি ভেস্তে গিয়েছে। পরিবর্তে বুধবার দোহায় অনুশীলন শিবিরে যোগ দিতে উড়ে যাচ্ছে ২৮ জনের সম্ভাব্য ভারতীয় দল। যে দলে দেশের হয়ে ৭২টি গোল করা সুনীল ছেত্রীর ফেরাটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় শিবিরে ফিরে নিজেকে চনমনে মনে হচ্ছে সুনীলেরও।
Skipper @chetrisunil11 returns as @stimac_igor names 28-man probable squad for #BlueTigers' upcoming #WCQ matches!#BackTheBlue @IndianFootball https://t.co/tSs95ndZ1Y
— Indian Super League (@IndSuperLeague) May 19, 2021
২৮ জনের ভারতীয় দল
গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরজ সিং।
রক্ষণ : প্রীতম কোটাল, রাহুল ভেকে, নরেন্দর গেহলট, চিংলেনসানা সিং, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, আকাশ মিশ্র, শুভাশিস বোস।
মাঝমাঠ : উদান্ত সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, রাওলিন বোর্জেস, গ্লেন মার্টিনস, অনিরুদ্ধ থাপা, প্রণয় হালদার, সুরেশ ওয়াংজাম, লালেংমাওইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ, মহম্মদ ইয়াসির, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, আসিক কুরিয়ান।
ফরোয়ার্ড : ইশান পান্ডিতা, সুনীল ছেত্রী, মনবীর সিং।












Click it and Unblock the Notifications