শততম ম্যাচে জোড়া গোল ছেত্রীর, কেনিয়াকে ৩-০ গোলে হারাল ভারত

কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ইন্টারকন্টিনেন্টাল সিরিজের ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ভারত অনবদ্য খেলে ৩-০ গোলে জয় পেল।

কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ইন্টারকন্টিনেন্টাল সিরিজের ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ভারত অনবদ্য খেলে ৩-০ গোলে জয় পেল। অপর গোলটি করলেন জেজে। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ৫-০ গোলে জেতার পরে এদিন ফের গোল না খেয়ে ক্লিন শিট নিয়ে ভারত জয় পেয়ে লিগ শীর্ষেই থাকল।

শততম ম্যাচে জোড়া গোল ছেত্রীর, কেনিয়াকে ৩-০ গোলে হারাল ভারত

এদিন ম্যাচের ৬৮ মিনিটের মাথায় সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৭১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন জেজে। এরপরে ম্যাচের ৯২ মিনিটের মাথায় ব্যক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন ছেত্রী।

এদিন শততম ম্যাচে জোড়া গোল করে ৬১টি আন্তর্জাতিক গোলে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

চার দেশের টুর্নামেন্টে ২টি ম্যাচ জিতে ভারত লিগ টেবলের শীর্ষে রয়েছে। একটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে কেনিয়া। পরের ম্যাচে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করলেই ভারত ফাইনালে চলে যাবে। রবিবার ফাইনাল খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+