বিশ্বকাপের মঞ্চে সুনীলের স্বপ্নপূরণ, মমতা দেবেন কাপ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে কলকাতায় চাঁদের হাট। ফিফা সভাপতি জিয়ানি ইনফানন্তিনো, এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল। তবে সবচেয়ে বড় চমক দেখা যাবে সুনীলের সঙ্গে।
বিশ্বকাপ ফাইনালের মাঠে হাজির থাকছেন সুনীল ছেত্রী। শনিবাসরীয় যুবভারতীর মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢুকবেন ভারত অধিনায়ক।
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ যখন শুরু হয়েছিল তখন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক দারুণ উচ্ছ্বসিত ছিলেন। তারপর যদিও সামাণ্য আক্ষেপ করে বলেছিলেন ভারতীয় অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ দলের ছেলেদের প্রতি সামাণ্য হলেও তিনি হিংসা অনুভব করছেন। কারণ সমস্ত ফুটবলারদেরই ইচ্ছা থাকে দেশের জার্সি গায়ে বিশ্বসেরার লড়াইতে নামবেন তিনি। কিন্তু ভারতীয় ছোটরা যে সুযোগ ছিল , বড়রা অদূর ভবিষ্যতে বিশ্বকাপে খেলবেন না।
The skipper speaks for all of us at @bengalurufc in this message to the @IndianFootball U17s ahead of their big day. #FIFAU17WC #India2017🇮🇳 pic.twitter.com/0soZnj9GLi
— Bengaluru FC (@bengalurufc) October 5, 2017
ফিফা এবং এএফসি-র ইনফানন্তিনো, উইন্ডসর ফেডারেশন প্রেসিডেন্ট থাকবেন পুরস্কার বিতরণী মঞ্চে।ট্রফি দেওয়ার মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার সম্ভবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরই।
Click it and Unblock the Notifications