সামনে শুধু রোনাল্ডো, সর্বোচ্চ গোল স্কোরিংয়ে মেসিকে ছুঁয়ে ফেললেন ছেত্রী
সামনে রইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে একার দক্ষতায় দুটি গোল করে ভারতকে কাপ জিতিয়ে দিলেন সুনীল ছেত্রী। একইসঙ্গে ১০২টি ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে।
সামনে রইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে একার দক্ষতায় দুটি গোল করে ভারতকে কাপ জিতিয়ে দিলেন সুনীল ছেত্রী। একইসঙ্গে ১০২টি ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে।

এই মুহূর্তে সারা বিশ্বে যত ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে অ্যাক্টিভ রয়েছেন, তাঁদের মধ্যে গোল স্কোরিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসে মেসিকে ছুঁলেন ভারতের ছেত্রী। দুজনেরই গোল সংখ্যা ৬৪টি। মেসি অনেক বেশি ম্যাচ খেলেছেন সুনীলের চেয়ে।
সবার উপরে রয়েছেন রোনাল্ডো, ৮১টি গোল। তৃতীয় স্থানে স্পেনের দাভিদ ভিয়া (৫৯টি গোল), ক্লিন্ট ডেম্পসে (৫৭টি গোল), ল্যান্ডন ডোনোভান (৫৭টি গোল)।
এদিন ফাইনালে ছেত্রী ৮ ও ২৯ মিনিটে অনবদ্য দুটি গোল করেন। সবমিলিয়ে এই টুর্নামেন্টে সুনীল ছেত্রী চার ম্যাচে একা আটটি গোল করেছেন। চাইনিজ তাইপেয়ইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে শুরু করার পরে কেনিয়ার বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ২ গোল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক গোলের পর ফাইনালে একা দুটি গোল করলেন ছেত্রী।

Click it and Unblock the Notifications