করোনা লকডাউনের মাঝে ফ্যানের স্বপ্নপূরণ করলেন সুনীল ছেত্রী! কীভাবে?

করোনা লকডাউনের মাঝে ফ্যানের স্বপ্নপূরণ করলেন সুনীল ছেত্রী! কীভাবে?

করোনার কারণে খেলার মাঠগুলোয় এখন তালা ঝুলছে। লকডাউন ৩.০ শুরু হওয়ার পর খেলার মাঠের দরজা কবে খুলবে বলা মুশকিল। টিভিতে নেই কোনও লাইভ ম্যাচ! দেশের ক্রীড়াজগতের সবাই এখন গৃহবন্দি। আর মাঝেও ফ্যানের স্বপ্নপূরণ করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

প্রিয় অধিনায়কের কাছে অদ্ভূত আবদার

প্রিয় অধিনায়কের কাছে অদ্ভূত আবদার

প্রিয় ফুটবল তারকা ও ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর কাছে এই লকডাউন এক ফুটবল ভক্ত অদ্ভূত আবদার করে বসেন। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের আইডল। ভারত অধিনায়কের সঙ্গে ছবি তোলা বা অটোগ্রাফ নেওয়ার জন্য ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকেন। করোনা লকডাউনের মাঝে ফ্যানদের থেকে এই আবদার পাচ্ছিলেন না। কিন্তু এবার তাঁর কাছে যে আবদার রাখা হয়েছে, তাতে সুনীলের চমকে যাওয়ার মতো পরিস্থিতি। টুইটার হ্যান্ডেলে ভক্তের উদ্ভট আবদার শেয়ার করেছেন সুনীল।

কী আবদার

কী আবদার

সোশ্যাল মিডিয়ায় সুনীলকে মেসেজ করে নেটফ্লিক্স একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড চেয়েছেন এক ভক্ত। এরকম চাহিদা শোনার পর সুনীল তো আকাশ থেকে পড়েছেন। ভক্তের অনুরোধ কিন্তু ভারত অধিনায়কের মন ছুঁয়ে যায়।

লকডাউনের বিনোদন

লকডাউনের বিনোদন

লকডাউনের জেরে বাড়ি থেকে বেরনোর কোনও উপায় নেই। এতে মোবাইল ঘেঁটেই দিন কাটছে নেটিজেনরা। সেকারণে মোবাইলের ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার, ভুটের মতো ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখায় নেটিজেনদের আগ্রহ বেড়েছে।

নেটফ্লিক্সের সঙ্গে সুনীলের যোগাযোগ

নেটফ্লিক্সের সঙ্গে সুনীলের যোগাযোগ

ভক্তের আবদার মেটালেন সুনীল। সুনীল ছেত্রীর টুইটটি দেখামাত্র নেটফ্লিক্সের তরফে তাঁকে পালটা টুইট করা হয়েছে যেখানে সুনীলের অটোগ্রাফ দেওয়া একটি ছবি নেটফ্লিক্স চেয়ে পাঠিয়েছে। প্রস্তাবে রাজি হয়ে যান অধিনায়ক।

ভক্তের আবদার মেটালেন সুনীল

ভক্তের আবদার মেটালেন সুনীল

সুনীল নিজের সই করা একটি শার্ট নেটফ্লিক্সকে পাঠিয়ে দেবেন বলে জানিয়ে ফ্যানের জন্যে একটি আবদার জুড়েছেন। সই করা শার্টের বদলে ভক্তকে দু'মাসের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন দিতে হবে,সুনীল এমনই শর্ত রাখেন।

নেটফ্লিক্স যা জানাল

নেটফ্লিক্স যা জানাল

ডিজিটাল প্ল্যাটফর্মটি ভারত অধিনায়কের শর্ত মঞ্জুর করেছে। ঐ ভক্তকে সাবস্ক্রিপশন ও সুনীলের সই করা শার্ট দিতে চলে নেটফ্লিক্স। করোনা লকডাউনে এভাবেই স্বপ্নপূরণ করে ফেললেন এক ফ্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+