রেকর্ড নয়, সুনীলের পাখির চোখ এএফসি কাপের মূলপর্ব

রেকর্ড নয়, সুনীলের পাখির চোখ এএফসি কাপের মূলপর্ব

এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে ভারত। যুবভারতীর মাঠে তিন ম্যাচের তিনটিতেই জিতে ভারত পৌঁছে যায় মূলপর্বে। এবার মূল পর্বে খেলার জন্য পরিকল্পনা করবে ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুনীল ছেত্রী। সামনেই রয়েছে বড় টুর্নামেন্ট রয়েছে বেশ কিছু রেকর্ড তা নিয়েই কথা বললেন ভারত অধিনায়ক।

রেকর্ড নয়, সুনীলের পাখির চোখ এএফসি কাপের মূলপর্ব

সুনীল ছেত্রী সব ম্যাচেই গোল করেছেন এএফসি কাপের বাছাই পর্বে। তবে ভারত অধিনায়কের মতে তাঁর বেশি মনে থাকবে আফগানিস্তানের বিরুদ্ধে করা গোলটি। সব গোলই গুরুত্বপূর্ণ তবে, কিছু গোল সেরা জায়গায় থাকে। ছেত্রী এই গোলটিকে নিজের তালিকায় একটু উপরের দিকে রাখছেন। সামনে রয়েছে যেমন বট এগিয়ে রেখেছেন তিনি।

সুনীলের গোলসংখ্যা ৮৪। কিংবদন্তি লিওনেল মেসির থেকে মাত্র ২ গোল দূরে। সুনীল বলছেন যে , "মেসিকে স্পর্শ করার কোনও চাপ নেই আমার। অত রেকর্ড নিয়ে ভাবি না। অত ভাবলে আর খেলতেই পারব না। খুব সিম্পল রাখতে ভালবাসি। মাঠে নেমে গোল করার কথা ভাবি।" কোরিয়া, জাপান ইউএসএ ও অস্ট্রেলিয়া। এএফসি কাপের মূল পর্বে এদের সঙ্গে ভারতকে খেলতে হবে । সবাই বিশ্বকাপ খেলবে কাতারে। প্রচণ্ড কঠিন প্রতিযোগিতা হবে। তাই লম্বা শিবির ও প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে স্টীমাচের ভারত।

রেকর্ড নয়, সুনীলের পাখির চোখ এএফসি কাপের মূলপর্ব

সুনীল, ক্লাব ফুটবলে লেফট উইঙ্গার হিসাবে খেলেন। কিন্তু জাতীয় দলের হয়ে, তিনি সাধারণত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন যা তাকে ফিনিশার হিসেবে কাজ করতে সাহায্য করে। জাতীয় দলের হয়ে ১২৫টি ম্যাচে ৮৪ টি গোল করেছেন।

এই শহর সম্পর্কে তিনি বলেন, "সুনীল বলেন, "বহু সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। এখান থেকেই আমার কেরিয়ার শুরু হয়েছে। কলকাতা ময়দানের স্বাদ আমি পেয়েছি, যা আমার কাছে বিশেষ একটা অনুভূতি। আমি এখানে বিবাহিত এবং অসাধারণ এক পরিবার রয়েছে। কলকাতায় থাকা মানে আমি নিজের বাড়িতেই রয়েছি।"

এও বলেছেন, "জানিয়েছেন, দেশের কোনও ফুটবলার এক বার কলকাতায় না খেললে তাঁর কেরিয়ার সম্পূর্ণ নয়। তিনি বলেছেন, "আমি সব সময় বলি আপনি দেশের যে কোনও ক্লাবে, যে কোনও জায়গায় খেলুন, কিন্তু আপনি যদি কলকাতায় খেলার স্বাদ না পেয়ে থাকেন তা হলে ফুটবলার হিসেবে আপনি পরিপূর্ণ নন। সমর্থকরা ভালবাসা উজাড় করে দেয় এখানে। বাংলা ভাষায় প্রথম ভালবাসা এবং প্রথম কটুক্তি এখানেই আমি শুনেছিলাম।"

তৃতীয় বার এএফসি এশিয়ান কাপ খেলবেন সুনীল ছেত্রী। ২০১১ সালে সুনীল প্রথম বার এএফসি এশিয়ান কাপে খেলেন। দ্বিতীয় বার তিনি খেলেন ২০১৯ সালে। এই নিয়ে পরপর দু'বার এশিয়া ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+