ইস্টবেঙ্গলের অনুশীলন দেখলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বাড়ল ফুটবলারের সংখ্যা, ক্লাবের ক্রীড়া দিবসে অভিনব উদ্যোগ

ইস্টবেঙ্গল মাঠে আজ বিকেলে অনুশীলন করালেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। রিজার্ভ দলটিকে অবশ্য সকালে অনুশীলন করান বিনো জর্জ। এদিন বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলন কিছুক্ষণ মাঠে বসেই দেখলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিয়েছেন ফুটবলার সুমিত পাসি।

ফুটবলারের সংখ্যা বাড়ছে

ফুটবলারের সংখ্যা বাড়ছে

সুমিত পাসি রাউন্ডগ্লাস পাঞ্জাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন। তিনি ভারতের জাতীয় দলের হয়েও আটটি ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান অ্যারোজ, স্পোর্টিং গোয়া, নর্থইস্ট ইউনাইটেড, ডিএসকে শিবাজিয়ান্স (লোন), জামশেদপুর এফসির হয়েও খেলেছেন সুমিত। গত বছর ছিলেন রাউন্ডগ্লাসে। এ ছা়ড়া শ্রীনিধি ডেকান ছেড়ে লালচুংনুঙ্গাও আসন্ন মরশুমে লাল হলুদ জার্সি পরেই খেলবেন। গোলকিপার শুভাশিস রায়চৌধুরীও গতকাল থেকেই ইস্টবেঙ্গল দলের সঙ্গে অনুশীলন করছেন। এই ফুটবলারদের নাম ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হবে।

নতুন বিদেশিরা আসছেন

নতুন বিদেশিরা আসছেন

ইস্টবেঙ্গলের বিদেশিদের নামও কালকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। হেড কোচ স্টিফেন কনস্টানটাইনের উপরই বিদেশি ঠিক করার ভার দিয়েছিলেন ইস্টবেঙ্গল ও ইমামির কর্তারা। ক্লাব সূত্রে খবর, যে বিদেশিরা আসছেন তাঁরা এর আগে কখনও ভারতে খেলেননি। এশিয়ান কোটার ফুটবলার সম্ভবত হচ্ছেন ইরানের, তাঁকে পছন্দ করেছেন মজিদ বিসকার। সবমিলিয়ে দল গঠনে দেরি হলেও শক্তিশালী দল গড়েই অভিযানে নামবে লাল হলুদ।

অনুশীলন দেখলেন অরূপ

অনুশীলন দেখলেন অরূপ

ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে আজ আচমকাই হাজির হন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারের কাছে জরুরি দরকারে এসেছিলাম। কথা বলার ফাঁকে অনুশীলন দেখেন তিনি। ছিলেন অর্ণব মণ্ডল, দেবজিৎ ঘোষ, অনীত ঘোষের মতো প্রাক্তনরাও। আজও ফিটনেসের উপরই জোর দিলেন কনস্টানটাইন। ছোট ছোট পাস খেলানো হলো ফুটবলারদের দিয়ে। এদিকে, ইস্টবেঙ্গল কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলবে ইমামি ইস্টবেঙ্গল এফসি নামে। ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড নামে যে কোম্পানি গঠন করা হয়েছে তা জানানো হয়েছে আইএফএকে। তবে আইএসএলে ইস্টবেঙ্গল নামই শুধু থাকছে।

ক্রীড়া দিবসের প্রস্তুতি

ক্রীড়া দিবসের প্রস্তুতি

ইস্টবেঙ্গলের অনুশীলনের মধ্যেই চলছে স্পোর্টস ডে আয়োজনের পরিকল্পনা। ১৩ অগাস্ট প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন প্রতি বছরই ক্রীড়া দিবস পালিত হয়। তবে এবার যে বড় মাপের সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের কথা ছিল আপাতত তা হচ্ছে না। ক্রীড়া দিবসে প্রাক্তন ফুটবলাররা একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। এ ছাড়া রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আকাদেমির ফুটবলারদের উপহার প্রদান করা হবে। ১৭ অগাস্ট ইস্টবেঙ্গলের মিউজিয়াম উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়ে বড় মাপের অনুষ্ঠান হবে বলে। সেই অনুষ্ঠানে কোথায় মঞ্চ হবে, কী ধরনের ব্যবস্থাপনা রাখতে হবে সে সব বিষয়েই ক্লাবকর্তাদের সঙ্গে অরূপ বিশ্বাস আলোচনা করেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+