আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে নয়া দায়িত্বে সুব্রত দত্ত

আরও বড় দায়িত্বে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সহ সভাপতি সুব্রত দত্ত। এবার আরও বড় আসরে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরও বড় দায়িত্বে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সহ সভাপতি সুব্রত দত্ত। এবার আরও বড় আসরে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে নয়া দায়িত্বে সুব্রত দত্ত

সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (সোয়াফ)-এর সহ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সুব্রত দত্ত। সৌদি আরবের জেডডায় রবিবার ছিল সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা। আর এই সভাতেই নয়া দায়িত্ব পান আইএফএ-এর চেয়ারম্যান।

সোয়াফের সভাপতি হয়েছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি আদিল ইজ্জাত। এর পাশাপাশি কার্যকরী কমিটিতে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের প্রতিনিধিরা।

চলতি অগস্টের শেষেই ভারতে আসার কথা সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি আদিল ইজ্জাতের। এআইএফএফ সভাপতি প্রফুল পটেলের সঙ্গে দেখা করার কথা তাঁর। জানা গিয়েছে, প্রতি বছর সাড়ে তিন কোটি টাকার করে এআইএফএফ-কে দেবে সোয়াফ। এর পাশাপাশি এএফসি এসিয়ান কাপের আগে ভারত এবং সৌদি আরবের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করবেন তারা। ১৬ নভেম্বর হতে চলেছে সেই ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+