'বাবলু'দার হোম কামিং, ২০১৭ -র মোহনবাগান রত্ন হচ্ছেন সুব্রত ভট্টাচার্য
ঘরের ছেলের আক্ষেপ মিটিয়ে দিল মোহনবাগান। ২০১৭-র মোহনবাগান রত্ন হচ্ছে ঘরের ছেলে বাবলু।
ঘরের ছেলে কে স্বীকৃতি দিল মোহনবাগান। সুব্রত ভট্টাচার্যকে ২০১৭ সালের মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করেছেন বাগান কর্মকর্তারা। এর ফলে বাবলু দা-র দীর্ঘদিনের আক্ষেপ মিটল এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
১৯৭৪ থেকে ৯০ সাল অবধি দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র সবুজ মেরুন জার্সিতেই খেলেছেন সুব্রত ভট্টাচার্য। ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার মোহনবাগানের বাবলুদা পেশাদার ফুটবলার হিসেবে কখনও অন্য ক্লাবের প্রস্তাবে সাড়া দেননি। ১৯৮৯ সালে অর্জুন পুরস্কার পেলেও 'ঘরের'ক্লাব থেকে সেভাবে বিশেষ সম্মান পাননি কখনই। পেশাদার কোচ হিসেবেও বাগানে বেশ কয়েক খেপে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন।

তবে ঠোঁট কাটা বাবলু অনেকবারই মোহনবাগান কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু এভাবে কাছে টেনে নেওয়ায় এদিন সব রাগ গলে জল। ঘরের ছেলে-র স্পষ্ট জবাব 'ঘরের ছেলে চিরদিন ঘরেই ছিল।' কোনওদিনই ছেড়ে যায়নি। পাশাপাশি সুব্রত ভট্টাচার্য এও জানিয়েছেন,'জীবনে অনেক সম্মান পেয়েছি, এই সম্মানও তাদের মতই বিশেষ।'
এদিকে এবার মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন বলবন্ত সিং। এ মরশুমে সবুজমেরুণ জার্সি গায়ে বলবন্তের পারফরমেন্স চোখে পড়ার মত ভাল তা বলার অপেক্ষা রাখে না।
২০১৭-১৮ মরশুমে নিজেদের মাঠেই আই লিগের হোম ম্যাচ খেলার জন্য সবুজ-মেরুণ শিবিরে প্রস্তুতি তুঙ্গে। সেনা বাহিনীর ছাড়পত্র মিলেছে। রাজ্য সরকারের দেওয়া ৫০ লক্ষ টাকা দিয়ে বাকি উন্নয়নের কাজ দ্রুত সেরে নিতে চাইছেন। মোহনবাগান কর্তৃপক্ষ চাইছে চার মাসের মধ্য সমস্ত কাজ শেষ করে নিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications