সুভাষ ভৌমিকের বাজিমাত , শ্রীহীন ফুটবল খেললেও জিতল কোচ সুভাষের ছেলেরা
নতুন কোচিং ইনিংসে দায়িত্ব নিয়েই জয় দিয়ে অভিযান শুরু করলেন সুভাষ ভৌমিক
টালিগঞ্জ অগ্রগামী-র দায়িত্ব নেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মাঠে নামলেন এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। রেনবোর বিরুদ্ধে ম্যাচ ২-১ গোলে জিতে মাঠ ছাড়ল টালিগঞ্জ অগ্রগামী। আশিয়ান জয়ী সুভাষ ভৌমিকের ভোকাল টনিক না প্ল্যানিং তা নিয়ে বিশেষ কিছু অবশ্য এদিন টালিগঞ্জের খেলায় বোঝা যায়নি। তবে দিনের শেষে জয় এসেছে।

বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সরোবরে ঘণ্টাখানেকের অনুশীলনে টালিগঞ্জ অগ্রগামীর ফুটবলারদের বুঝে নিলেন সুভাষ। বেশ কিছুক্ষণ ফুটবলারদের দু'দলে ভাগ করে খেলিয়ে দেখে নিয়েছিলেন কোন পজিশনে কোন ফুটবলার স্বাছন্দ্যবোধ করছেন। সুভাষ ভৌমিক জানিয়ে দেন, 'সময় কম। আটচল্লিশ ঘণ্টা হয়েছে দায়িত্ব নিয়েছি। ফুটবলারদের যা যা বোঝানোর তা বুঝিয়েছি। এখন আমি নিজেই একটা ধন্দে রয়েছি।'
দলের পারফরমেন্সে খুশি না হলেও জানিয়েছেন জেতাটা বড় ফ্যাক্টর ছিল, সেটা হয়েছে, এতে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাবে দল, মত ময়দানের অভিজ্ঞ সুভাষ ভৌমিকের।












Click it and Unblock the Notifications