লাল-হলুদের কোচ-টিডি, যেন সম্বন্ধ করে বিয়ে হওয়া বর-বউ, কেন জানুন

ধাপে ধাপে এগোচ্ছেন সুভাষ-খালিদ

খালিদ - সুভাষের সম্পর্ক কেমন যেন সম্বন্ধ করে বিয়ে হওয়া বর -বউয়ের সম্পর্কের মতো। ধাপে ধাপে এগোচ্ছে। খালিদ জামিল ও সুভাষ ভৌমিক ধাপে ধাপে এগোচ্ছেন।

সুভাষ ভৌমিককে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার পর সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল অনুশীলনের প্রথম দিনে মাঠেই আসেননি খালিদ জামিল। এরপরের দিন কর্তাদের হস্তক্ষেপে মাঠে আসলেও খালিদ জামিল ড্রেসিংরুমেই থাকেন মাঠে নামেননি। শুক্রবার দিন মাঠে নামলেও সাইডলাইনে বসে থাকেন খালিদ। এই তিন দিনই দলকে পুরোদমে অনুশীলন করান সুভাষ ভৌমিক।

আর শনিবার সম্পর্কটা যেন আরও একটা ধাপ এগোল, এদিন ড্রেসিংরুমে সুভাষ ভৌমিক ও খালিদ জামিল ১০ মিনিট বৈঠক করেন। তবে কী কথা হয়েছে তা অবশ্য কোনও পক্ষই মুখ খোলেনি। এদিন জাকুজির সময় দুই কোচ একসঙ্গে থাকলেও কথা বলেননি।

ধাপে ধাপে এগোচ্ছেন সুভাষ-খালিদ

এদিকে ইয়ো ইয়ো টেস্ট নিয়ে এদিন একবার দলের ফুটবলারদের ফিটনেস মেপে নিলেন সুভাষ ভৌমিক। তবে কিছু ফুটবলারের ফলাফল ভালো হলেও বেশ কিছু ফুটবলারের পারফরম্যান্স বেশ খারাপ। তবে প্রকাশ্যে সেই ফুটবলারদের নাম বলেননি সুভাষ। ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর যে এডুয়ার্ডোর চোট সেরকম মারাত্মক নয়। ফলে সুপার কাপে তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক।

রবিবার সুভাষ ভৌমিক প্লেয়ারদের ছুটি দিতে চাইলেও তাঁরা ছুটি নেননি, যুবভারতীতে অনুশীলন করবে দল। এদিকে শুক্রবার কে কোচ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে শনিবার কার্যত গ্যাগ অর্ডার জারি হয়েছে ফুটবলারদের ওপর। তবে সরকারিভাবে কোনও নির্দেশ জারির খবর অবশ্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+