ইস্টবেঙ্গলে ফের সুভাষ জমানা, খালিদকে রেখে মাথায় ভৌমিক দা কে বসিয়ে দিলেন কর্তারা
সুভাষ ভৌমিক আবার ইস্টবেঙ্গলে, খালিদ জামিলকে গাইড করবেন তিনি। ইস্টবেঙ্গলের নতুন ট্যাকটিস লালহলুদের।
মনোরঞ্জন নয়, ইস্টবেঙ্গলে ফের সুভাষ ভৌমিক জমানা। আরও একবার সুভাষ লাল হলুদে -র দলকে গাইড করবেন। হলেন টেকনিক্যাল ডিরেক্টর।

আই লিগে দলকে চতুর্থ করার পর পদত্যাগ করতে চেয়েছিলেন কোচ খালিদ জামিল। কিন্তু লাল হলুদ কর্তারা তাঁকে ছাড়লেন না। কারণ সুপার কাপে এ লাইসেন্সধারী কোচ তাঁরা কোথায় পাবেন। মনোরঞ্জন ঘরের ছেলে হলেও তার এ লাইসেন্স নেই, রয়েছে বি লাইসেন্স। এদিকে তিনিও খালিদের সঙ্গে আর একসঙ্গে কাজ করতে চাননি। পাশাপাশি এতদিন ম্যানেজার থাকার জন্য তিনি যে চেক পেয়েছিলেন এদিন সেটাও ক্লাবকে ফিরিয়ে দিয়েছেন।
এদিকে খালিদের মাথায় একটা লোক বসানোর দরকার ছিল। সুভাষ ভৌমিক রাজি থাকায় ফের নিজেদের সেরা কোচকেই আরও একবার ফিরিয়ে আনল তারা। আসলে আসিয়ান জয় করে যে কামাল করেছেন সুভাষ সেটা কখনই ভুলতে পারেনা লালহলুদ।

অন্য়দিকে সমর্থকদের একটা গোষ্ঠীও এবারের ম্যানেজমেন্টের ওপর রীতিমতো ক্ষিপ্ত । তাই সুভাষ দা কে এনে তাদের ক্ষোভে একটা মলম দেওয়ার চেষ্টা করা হল। সুপার কাপে লালহলুদের ম্যাচ ৫ এপ্রিল। প্রতিপক্ষ মুম্বই সিটি এফ সি বনাম অ্যারোজ ম্যাচের জয়ী দল। সুতরাং খুব ভুল না খেললে ইস্টবেঙ্গল পরের ধাপে পৌঁছচ্ছে। তারপর যদি সুভাষ ভৌমিক ম্যাজিক কাজ করে যায় তাহলে কর্তারা আরও একবার কলার তুলে নেবেন। আর ব্যর্থ হলে বলবেন এত তাড়াতাড়ি টিম সেট হয় নাকি।












Click it and Unblock the Notifications