এটিকে-মোহনবাগানেই থাকছেন আইএসএলের গত মরশুমের সর্বোচ্চ গোলদাতা, এক বছরের চুক্তি

এটিকে-মোহনবাগানেই থাকছেন আইএসএলের গত মরশুমের সর্বোচ্চ গোলদাতা, এক বছরের চুক্তি

আইএসএলের আগামী মরশুমে এটিকে-মোহনবাগানেই থাকছেন গত বছরের সর্বোচ্চ গোলদাতা রয় কৃষ্ণা। সঞ্জীব গোয়েঙ্কা ও সৃঞ্জয় বসু শিবিরের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ফিজিয়ান স্ট্রাইকার। আরও একবার কলকাতায় খেলার সুযোগ পেয়ে বেশ খুশি কৃষ্ণা। সঙ্গে আবেগতাড়িতও হয়েছেন তিনি।

এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি

এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তি

গত বছর কেবল এক মরশুমের জন্যই এটিকে-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রয় কৃষ্ণা। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায়নি আন্টোনিও লোপেজ হাবাসের দল। রয় নিজেও কলকাতার দর্শকদের আবেগ ও উন্মাদনায় মুগ্ধ হয়েছেন। তাই তিনি আগামী মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে রাজি হয়েছেন। আরও এক বছরের জন্য তিনি কলকাতার দলের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।

কী বললেন কৃষ্ণা

কী বললেন কৃষ্ণা

এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে পেরে দারুণ খুশি রয় কৃষ্ণা। জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের সঙ্গে আরও একবার গাঁটছড়া বাঁধতে তাঁর দ্বিরোক্তি করেননি। কলকাতায় ফিরে সতীর্থদের সঙ্গে ট্রেনিং এবং ম্যাচ খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও টুইট করে জানিয়েছেন রয় কৃষ্ণা।

আইএসএলে কৃষ্ণার পরিসংখ্যান

আইএসএলে কৃষ্ণার পরিসংখ্যান

আইএসএলের গত মরশুমে এটিকে-এর হয়ে ২১ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন রয় কৃষ্ণা। এটিকে-এর তৃতীয়বারের জন্য খেতাব জয়ের পিছনে তাঁর ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। ৩২ বছরের এই ফিজিয়ান স্ট্রাইকার ওড়িশা এফসি-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের প্লে-অফে এটিকে-এর জায়গা নিশ্চিত করেছিলেন। গত মরশুমের আইএসএলে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন রয় কৃষ্ণা।

ভারতের আসার আগে

ভারতের আসার আগে

গত মরশুমে ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয় লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রয় কৃষ্ণা। ওয়েলিংটন ফোনেক্সের হয়ে ২৭ ম্যাচ খেলে ১৯ গোল করেছিলেন ফিজিয়ান স্ট্রাইকার। জাতীয় দল ফিজির অধিনায়ক কৃষ্ণা আদতে ভারতীয় বংশোদ্ভুত। ১৪০ বছর তাঁর পূর্ব পুরুষ ভারত ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+