আইএসএল ২০২০-২১ : সবচেয়ে বেশি গোল করেছেন কে? কার দস্তানায় সর্বাধিক ক্লিনশিট ও সেভ?

আইএসএল ২০২০-২১ : সবচেয়ে বেশি গোল করেছেন কে? কার দস্তানায় সর্বাধিক ক্লিনশিট ও সেভ?

আইএসএলের প্লে-অফ পর্ব যত এগিয়ে আসছে, দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তত তীব্র হচ্ছে। কোনও শিবিরই কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। সেই আবহেই দেখে নেওয়া যাক যে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন কে। কার দস্তানা থেকে সবচেয়ে বেশি ক্লিনশিট ও সেভ এসেছে, তাও জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন ইগর আনগুলো। এফসি গোয়া স্ট্রাইকারের নামের পাশে ১০টি গোল লেখা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড রয় কৃষ্ণার গোল সংখ্যা ৯। দলগতভাবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২২ গোল করেছে মুম্বই সিটি এফসি।

সবচেয়ে বেশি ক্লিনশিট ও সেভ

সবচেয়ে বেশি ক্লিনশিট ও সেভ

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সর্বাধিক আটটি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সেভ এসেছে কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক আলবিনো গোমসের দস্তানা থেকে।

গোল্ডেন বুট

গোল্ডেন বুট

চলতি আইএসএলে এফসি গোয়ার হয়ে ১৩টি ম্যাচ খেলে ১০টী গোল করেছেন ইগর আনগুলো। টুর্নামেন্টে সোনার বুট জয়ের লড়াই এগিয়ে রয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। ১৪ ম্যাচ খেলে ৯ গোল করা এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

সোনালী দস্তানা

সোনালী দস্তানা

চলতি আইএসএলে সোনালী দস্তানা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন মুম্বই সিটি এফসির গোলরক্ষক অমরিন্দর সিং। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৬৮.৭৫ মিনিট অন্তর তিনি গোল খেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+