ঘরোয়া টুর্নামেন্টের নামই জানেন না ভারতীয় ফুটবল টিমের কোচ

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হয়েও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সঠিক নামই জানেন না স্টিফেন কনস্ট্যানটাইন। সুপার কাপকে আইএসএল কাপ বলে উল্লেখ করেন তিনি।

তিনি ভারতীয় ফুটবল দলের কোচ, বর্তমানে তাঁর হাতেই রয়েছে টিম ইন্ডিয়ার ফুটবল কালচার। তিনি স্টিফেন কনস্ট্যানটাইন। দীর্ঘ দিন ধর যুক্ত ভারতীয় দলের সঙ্গেই। তাঁর কোচিং যেমন উন্নতি হয়েছে ভারতীয় দলের তেমন, বিভিন্ন বিষয়ে হয়েছে অবনতিও।

ঘরোয়া টুর্নামেন্টের নামই জানেন না ভারতীয় ফুটবল টিমের কোচ

কিন্তু এই সকলকেই এ দিন ছাপিয়ে গেল ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের একটি টুইট যেই টুইটে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বেঙ্গালুরু এফসিকে।

বেঙ্গালুরু এফসিকে নিজের শুভেচ্ছাবার্তায় স্টিফেন লেখেন, "আইএসএল কাপের ফাইনালে পৌঁছনোর জন্য বেঙ্গালুরু এফসিকে শুভেচ্ছা জানাই।"

স্টিফেনের করা এই টুইটের পরই তাঁর ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন দেশের ফুটবল প্রেমীরা।
স্টিফেনের এই টুইটে অবাক ফুটবল বিশেষজ্ঞরাও।

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Congratulations to <a href="https://twitter.com/bengalurufc?ref_src=twsrc%5Etfw">@bengalurufc</a> on reaching the ISL Cup final and will face <a href="https://twitter.com/eastbengalfc?ref_src=twsrc%5Etfw">@eastbengalfc</a> all the best guys..</p>— StephenConstantine (@StephenConstan) <a href="https://twitter.com/StephenConstan/status/986297889231114240?ref_src=twsrc%5Etfw">April 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হয়েও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সঠিক নামই জানেন না তিনি।
স্টিফেন যেটিকে আইএসএল কাপ বলে উল্লেখ করেছেন, সেটি আদতে সুপার কাপ। পাশাপাশি আইএসএল-কে কাপ উল্লেখ

করলেন কী ভাবে স্টিফেন তাও বোধগম্য নয় বহু ফুটবল বিশেষজ্ঞের। ইতিমধ্যেই এই টুইট ছড়য়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
যে কোচ সেই দেশের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের নাম ভুলে যান, তাঁর কোচিংয়ে দেশের ফুটবলের কতটা উন্নতি হবে তা হয়ত ভাবার সময় চলে এসেছে কুশল দাস-সুব্রত দত্তদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+