শেষ কিছু ম্যাচের নিরিখে মুখোমুখি সঙ্ঘাতের আগে ব্যকফুটে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া দুই দলই

বিগত কয়েকটি ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী মুখেমুখি সঙ্ঘাতে নামার আগে কিছুটা ব্যাকফুটে দুই দলই।

মাস্ট উইন ম্যাচে আজ মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে হেরে গ্রুপে সবার নীচে রয়েছে এশিয়া মহাদেশের এই দল। ফলে বিশ্বকাপে নিজেদের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে।

শেষ কিছু ম্যাচের নিরিখে মুখোমুখি সঙ্ঘাতের আগে ব্যকফুটে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া দুই দলই

কিন্তু মাস্ট উইন ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে দক্ষিণ কোরিয়ার শিবিরকে চিন্তায় রেখেছে বিশ্বকাপে বিগত কয়েটি ম্যাচে তাদের পরিসংখ্যান। নিজেদের শেষ ১৩টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচেই ক্লিন শিট রাখতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। দলের ডিফেন্সের এই লাগাতার ব্যর্থতা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চিন্তায় রেখেছে দক্ষিণ কোরিয়ার টিম ম্যানেজমেন্টকে।

বিশ্বকাপে সঙ্কটের মুখে দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়ার মতো অতটা চাপে না থাকলেও কিছুটা চিন্তিত মেক্সিকোর শিবিরও। এই মুহূর্তে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে মেক্সিকো। গত ম্যাচে জার্মানিকে হারালেও ২০০২ সালে পর থেকে বিশ্বকাপে পর পর দু'ম্যাচে জয়ের নজির নেই মেক্সিকোর। অতীতের এই নজিরই চিন্তায় রাখছে মেক্সিকোকে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে শেষ ম্যাচে নিজেদের উপর চাপটা নিজেরাই নিয়ে নেবে মেক্সিকো।

শেষ কিছু ম্যাচের নিরিখে মুখোমুখি সঙ্ঘাতের আগে ব্যকফুটে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া দুই দলই

এখন দেখার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অতীতের পরিসংখ্যানকে মিথ্যা প্রমাণ করে কোন দল জয়ে নিয়ে মাঠ ছাড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+