ডার্বি-তে লাল-হলুদ না সবুজ-মেরুন, কে কাকে কতবার টেক্কা দিয়েছে, এক নজরে দেখে নিন

ভারতীয় ফুটবলে ডার্বি মানেই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান অথবা ইলিশ বনাম চিংড়ির লড়াই। আরও একটু এগিয়ে বললে ঘটি বনাম বাঙালের লড়াই।

ভারতীয় ফুটবলে ডার্বি মানেই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান অথবা ইলিশ বনাম চিংড়ির লড়াই। আরও একটু এগিয়ে বললে ঘটি বনাম বাঙালের লড়াই। ২০১৮-২০১৯- এ ভারতীয় ফুটবলের আজই প্রথম ডার্বি। আর তাই ঘিরেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

যুবভারতীয় ক্রীড়াঙ্গণে আজ ফুটবলের এক মহাযুদ্ধ। আশা করা হচ্ছে অন্তত ৬০ হাজার মানুষ আসছেন খেলা দেখতে। ডার্বি সমস্ত টিকিট-ই নিঃশেষ। অনলাইনে যাও বা টিকিট মিলছিল শনিবার সকালের পর থেকে সেখানেও সোল্ড-আউট বোর্ড। এবার এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা ফুটবল লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের আধিপত্য ও দ্বৈরথে জয়-পরাজয়ের হিসাবটা।

কলকাতা ফুটবল লিগে আধিপত্য

কলকাতা ফুটবল লিগে আধিপত্য

১৯৭০ থেকে ৭৯ সালের মধ্যে ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছিল ১১টি। জয় পেয়েছিল ৭টি ম্যাচে, হার হয়েছিল ২ ম্যাচে। ড্র হয় ২টি ম্যাচ। আর সেখানে মোহনবাগান ২০০০-০৯-এর মধ্য়ে ২০টি ম্য়াচ খেলে। জয় ৯টি, হার ৩টি এবং ড্র ৮টি ম্যাচ।

কলকাতা লিগের শেষ ৫ সাক্ষাৎ

কলকাতা লিগের শেষ ৫ সাক্ষাৎ

২৩ মে, ২০১৩- ইস্টবেঙ্গল ৩, মোহনবাগান ২। ১১ জানুয়ারি, ২০১৪- মোহনবাগান ১, ইস্টবেঙ্গল ০। ৩১ অগাস্ট, ২০১৪- ইস্টবেঙ্গল ৩, মোহনবাগান ১। ৬ সেপ্টেম্বর, ২০১৫-ইস্টবেঙ্গল ৪, মোহনবাগান ০। ২৪ সেপ্টেম্বর, ২০১৭- ইস্টবেঙ্গল ২, মোহনবাগান ২। ২০১৬ সালের সাক্ষাৎকারে মোহনবাগান ওয়াকওভার দেয় ইস্টবেঙ্গলকে।

দুই প্রধানের মধ্য়ে মোট ম্য়াচ

দুই প্রধানের মধ্য়ে মোট ম্য়াচ

প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ৩৩৯। ইস্টবেঙ্গল জয়ী ১২১, মোহনবাগান জয়ী ১০৬। ড্র ১১২টি ম্যাচ। দুই ১৮টি প্রদর্শনীর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল ২টি ম্যাচে জয়ী হয়েছে। মোহনবাগান জয়ী ৬টি ম্যাচে। ড্র ৭টি ম্যাচ।

কলকাতা লিগে বাগান-বেঙ্গল মহারণ

কলকাতা লিগে বাগান-বেঙ্গল মহারণ

কলকাতা ফুটবল লিগে একে অপরের বিরুদ্ধে মোট ১৫২টি ম্যাচ খেলেছে দুই দল। ইস্টবেঙ্গল জয়ী ৫০টি ম্যাচে। মোহনবাগান জয়ী ৪৪টি ম্য়াচে। ড্র ৫৮টি ম্য়াচ। ইস্টবেঙ্গলের গোল ১২৬টি। মোহনবাগান গোল করেছে ১২৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+