এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ

এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ

যেটা হওয়ার ছিল সেটাই হল। এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রয় কৃষ্ণ। ৩১ মে এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয় রয় কৃষ্ণর। ফলে ১ জুন থেকেই ফ্রি এজেন্ট তিনি। অবশেষে ৩ জুন সরকারী ভাবে রয় কৃষ্ণর দল ছাড়ার কথা ঘোষণা করল এটিকে মোহনবাগান।
রয় কৃষ্ণর সঙ্গে দীর্ঘ দিন ধরেই দূরত্ব বাড়ছিল টিম ম্যানেজমেন্টের, বিশেষ করে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে দূরত্ব বেড়ে ছিল ফিজির জাতীয় দলের অধিনায়কের।

এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রয় কৃষ্ণ

এএফসি কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যক্তিগত কারণে খেলেননি তিনি। তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতো ফেরান্দোর মধ্যে। উভয়ের সম্পর্কে অবনতি যে হয়েছে তা স্বষ্ট ছিল। গ্রুপ পর্বে যদিও রয় কৃষ্ণ জ্বলে ওঠেন। তাঁর সঙ্গেই ঝলছে ওঠেন ডেভিড উইলিয়ামস।

রয় মতো ডেভিডও এটিকে মোহনবাগানকে বিদায় জানিয়েছে। অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার সই করেছে সিটি গ্রুপের দল মুম্বই সিটি এফসিতে। যদিও ডেভিড উইলিয়ামসের ক্লাব ছাড়ার কথা এটিকে মোহনবাগানের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়নি। শুক্রবার টুইট করে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে লেখা হয়, "সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ. রয়! বিদায় এবং শুভকামনা রইল!"

চোট আঘাতের কারণে গত মরসুমে ১৮ ম্যাচে মাত্র ৬ গোল করেন রয় কৃষ্ণ। তাঁর পারফরম্যান্স তলানিতে থাকায় কম অর্থে এই মরসুমে চুক্তি অফার করেছিল তাঁকে সবুজ-মেরুন শিবির। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের পছন্দ হয়নি সেই অফার। গত বছর তাঁকে দলে নেওয়া হয়েছিল ৪ কোটি ৫০ লক্ষ টাকায়। রয় কৃষ্ণর কাছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি সহ আইএসএল-এর একাধিক ক্লাবের অফার রয়েছে।

অফার রয়েছে এ লিগের ক্লাব ওয়েলিংটন ফনিক্সেরও। সেখান থেকেই ভারতে খেলতে এসেছিলেন তিনি। তবে, রয় নিজে কোথায় খেলবেন তা তিনি এখনও ঠিক করে ওঠেননি। এটিকে মোহনবাগানের হয়ে তিন বছরে মোট ৬০ ম্যাচে ৩৬ গোল করেছেন রয় কৃষ্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+