Durand Cup 2024: ফাঁকা গ্যালারি, জৌলুসহীন ভাবেই বোধন হল ডুরান্ড কাপের
ফাঁকা গ্যালারি, জৌলুসহীন ভাবেই শুরু হল ডুরান্ড কাপ। অন্যবার জমকালো ভাবে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের সূচনা হলেও এবার কিন্তু কোনও কিছুই হল না। সাদা মাটা ভাবেই ডুরান্ড কাপের বোধন হল। মোহনবাগান এসজির খেলা থাকলেও মাঠে কিন্তু দর্শক সমাগম হল না।
১৩৩তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না, নীতি আয়োগের বৈঠক শেষে বিকেলে শহরে ফিরলেও মাঠে আসেননি মুখমন্ত্রী।

সূচনা অনুষ্ঠানের শুরুতে সেনা বাহিনীর হেলিকপ্টাররা মাঠ প্রদক্ষিণ করে। এরপর বাংলা স্থানীয় সাংস্কৃতি তুলে ধরা হয়। শুধু বাংলা নয় একই সঙ্গে ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতিতে তুলে ধরা হয়। পুরুলিয়ার ছৌ থেকে পাঞ্জাবের ভাঙরা উঠে এল উদ্বোধনী অনুষ্ঠানে।
এরপর ম্যাচে সূচনা করেন ক্রীড়া মন্ত্রী ও সেনা কর্তারা। দুই দলের ফুটবলার সঙ্গে পরিচিত হন।
ডুরান্ডে এবার অংশ নিচ্ছে ২৪ দল। মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল রয়েছে এ গ্রুপে। গত বছরের মতো এ বারও বিদেশী দল খেলথে ডুরান্ড কাপে । ফলে লড়াই কঠিন হবে।
এবারের ডুরান্ড কাপের উদ্বোধন ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। উদ্বোধনে থাকবেন না
১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি হবে যুবভারতীতে। ১৮ অগাস্ট সন্ধে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি ও রানার্স ইস্টবেঙ্গল।
এ বার কলকাতার পাশাপাশি কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচ। ২০১৯ সালে থেকেই কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপের ম্যাচ।
কিন্তু মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্টে যুবভারতীর গ্যালারি কিন্তু হতাশ করল। মোহনবাগান এসজি খেললেও সমর্থকরা সেভাবে মাঠ মুখো হলেন না।












Click it and Unblock the Notifications