Spectators Die During Match: ফুটবল ম্যাচ দেখতে এসে বজ্রাঘাতে মৃত ২, মর্মান্তিক ঘটনা ঝাড়খণ্ডে

ফুটবল মাঠে ফের মর্মান্তিক ঘটনা। খেলা দেখতে এসে প্রাণ হারালেন দুই সমর্থক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। শ‌নিবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই স্থানীয় দুই দলের ম্যাচ দেখতে এসেছেন ক্রীড়াপ্রেমী মানুষরা। কিন্তু বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই দর্শক। এমনকি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে শনিবার সন্ধ্যায় স্থানীয় দুই দলের ফুটবল ম্যাচ চলছিল। কিন্তু খেলা শুরু হওয়ার পর বজ্রঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হওয়ার পরে হাঁসডিহা এলাকায় খেলার মাঠের পাশে একটি তাঁবুর নীচে বেশ কয়েকজন দর্শক আশ্রয় নিলে ঘটনাটি ঘটে। বাজপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই দর্শকের।

দর্শক

পুলিশ সূত্রের খবর, নিহতদের নাম শিবলাল সোরেন(৩২), শান্তলাল হেমব্রম (২০)। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।জেলা সিভিল সার্জন প্রসাদ সিং বলেছেন, তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, অন্য দুজনকে হাসপাতালে রেফার করা হয়েছে।

এরআগেও একাধিকবার ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ফুটবল ম্যাচ দেখতে এসে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যতদূর জানা গিয়েছে মূল প্রদর্শনীমূলক টুর্নামেন্টের ম্যাচ হচ্ছি‌ল শনিবার। গ্রাম বাংলা ছাড়াও ভারতের অন্য্ রাজ্যগু‌লিতেও এই ধরনের প্রদর্শনী মূলক টুর্নামেন্ট দেখতে প্রচুর জনসমাগম হয়। স্থানীয় মানুষের উৎসাহ থাকে চোখে পরার মতো। কিন্তু অতি উৎসাহই প্রাণহানির কারণ হয়ে উঠল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+