বার্সেলোনায় জঙ্গি হামলা, নির্ভয়ে মাঠে আসার আহ্বান লা লিগা কর্তৃপক্ষের

বার্সেলোনায় জঙ্গি আক্রমণ,লা লিগার ম্যাচ ঘিরে জারি বাড়তি সতর্কতা 

বার্সেলোনা হামলার জেরে সপ্তাহান্তের লা লিগা ম্যাচগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বার্সেলোনার লা রাম্বলায় সিটি সেন্টারের সামনে ভয়াবহ গাড়ি হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪জনের। আহত শতাধিক। মানুষে ঠাসা ভিড়ের উপর দিয়েই বেপরোয়াভাবে গাড়ি চালাল আই এস জঙ্গিরা। গোটা ঘটনায় শোকস্তব্ধ বার্সেলোনা।

প্রাথমিকভাবে একটা সম্ভবনা তৈরি হয়েছিল যে হয়ত নিরাপত্তাজনিক কারণে সপ্তাহান্তের লা লিগা ম্যাচগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। কিন্তু স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এই প্রস্তাবে সায় দেননি। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর লা লিগা সবে শুরু হচ্ছে ফুটবল ফ্যানদের আবেগের কথা মাথায়া রেখে ম্যাচ বন্ধের রাস্তায় হাঁটেননি লা লিগা কর্তৃপক্ষ।

বার্সেলোনায় জঙ্গি হামলা, নির্ভয়ে মাঠে আসার আহ্বান লা লিগা কর্তৃপক্ষের

রবিবার রিয়েল বেটিসের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে নামবে বার্সেলোনা। নু ক্যাম্প স্পেনের অন্যতম বড় স্টেডিয়াম। তাই ৯৯, ৩৫৪ দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লা লিগার ম্যাচের জন্য স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে দর্শকদের নিশ্চিন্তে মাঠে আসার আহ্বান জানানো হয়েছে। বার্সেলোনা ছাড়াও এ সপ্তাহে আরও অনেকগুলি দল লা লিগা অভিযান শুরু করছে। এদিকে সিদ্ধান্ত হয়েছে বার্সেলোনায় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটা ম্যাচের শুরুতেই এক মিনিট করে নীরবতা পালন করা হবে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">A minute's silence was held before kickoff at <a href="https://twitter.com/hashtag/ValenciaLasPalmas?src=hash">#ValenciaLasPalmas</a> in memory of the victims of the Barcelona attacks. <a href="https://t.co/UkWfZYYiBJ">pic.twitter.com/UkWfZYYiBJ</a></p>— LaLiga (@LaLigaEN) <a href="https://twitter.com/LaLigaEN/status/898645289741012992">August 18, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+