আগামী মরশুমে স্প্যানিশ কোচকেই রাখছে ইস্টবেঙ্গল! খবর সূত্রের

আগামী মরশুমে স্প্যানিশ কোচকেই রাখছে ইস্টবেঙ্গল! খবর সূত্রের

ক্লাব ও স্পনসরারের দ্বন্দ্বে আগামী মরশুমের জন্য নতুন কোচ নয়। স্প্যানিশ মারিও রিভেরাকেই সম্ভবত দায়িত্বে বহাল রাখতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত এমন খবরই পাওয়া গিয়েছে। লাল-হলুদ ইতিমধ্যেই নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে বলেও খবর।

মারিও-ই কোচ

মারিও-ই কোচ

স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্দেজের সহকারি হিসেবে ইস্টবেঙ্গলে এসেছিলেন মারিও রিভেরা। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় দেশে ফিরে গিয়েছিলেন মারিও। ফিরে এসে আলেসান্দ্রোর দায়িত্বই সামলাচ্ছিলেন রিভেরা। সেই তাঁকেই আগামী মরশুমের জন্যও ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। মারিও-র পাশাপাশি ফিজিও কার্লোসকেও পরের মরশুমের জন্য দায়িত্বে বহাল রাখতে পারে লাল-হলুদ।

ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক

ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক

সূত্রের খবর, স্প্যানিশ কোচ মারিও রিভেরা ও তাঁর ডেপুটি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, রজত গুহ, সৈকত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠক সারেন। বৈঠকে লাল-হলুদের প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহা ও চন্দন দাসও উপস্থিত ছিলেন বলে খবর। সেই বৈঠকেই আগামী মরশুমের জন্য মারিও রিভেরাকেই কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লাল-হলুদ সূত্রে খবর। তবে স্পনসরার কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে চিন্তায় বাড়ছে ইস্টবেঙ্গল।

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তোলেন। কোয়াসের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন তাঁরা। তা সত্ত্বেও সমস্যা রয়েছে একই তিমিরে।

ফুটবলারদের বেতন বাদ

ফুটবলারদের বেতন বাদ

চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি। সেই মতো মে মাসের পারিশ্রমিক পাচ্ছেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+