এটিকে-মোহনবাগানেই মিড-ফিল্ডার জাভি, স্প্যানিশ ফুটবলারের সঙ্গে কত বছরের চুক্তি

এটিকে-মোহনবাগানেই মিড-ফিল্ডার জাভি, স্প্যানিশ ফুটবলারের সঙ্গে কত বছরের চুক্তি

এটিকে মোহনবাগানে যুক্ত হল আরও এক স্প্যানিশ ফুটবলারের নাম। আইএসএল জয়ী মিড-ফিল্ডার জাভি হার্নান্ডেজের সঙ্গে চুক্তিবদ্ধ হল সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্ত শিবির। স্প্যানিশ ফুটবলারের অন্তর্ভূক্তিতে দলের মাঝমাঠ আরও বেশি শক্তিশালী হবে বলে আশা সবু-মেরুণ সমর্থকদের। এটিকে মোহনবাগান ফ্যানদের বার্তা দিলেন জাভি।

এটিকে মোহনবাগানে জাভি

এটিকে মোহনবাগানে জাভি

২০১৯ সালের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-এর অন্যতম সদস্য ছিলেন জাভি হার্নান্ডেজ। সেই স্প্যানিশ মিড-ফিল্ডারকে আরও এক বছরের জন্য দলে রেখে দিতে সক্ষম হলেন সঞ্জীব গোয়েঙ্কারা। জাভির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে এটিকে মোহনবাগানের।

এটিকে মোহনবাগানের টুইট

বুধবার জাভি হার্নান্ডেজের ছবি সহ একটি পোস্ট করে এটিকে মোহনবাগান। স্প্যানিশ মিড-ফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তির কথা জানায় সঞ্জীব গোয়েঙ্কা শিবির। সবুজ-মেরুণ জার্সিতে জাভিকে খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতার ক্লাব।

জাভির বার্তা

জাভির বার্তা

আরও এক বছর কলকাতার ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাভি হার্নান্ডেজ। এটিকে মোহনবাগানের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্প্যানিশ মিড-ফিল্ডার। জানিয়েছেন, সমর্থকদের মুখে হাসি ফোটানেই তাঁর লক্ষ্য।

দুর্দান্ত জাভি হার্নান্ডেজ

দুর্দান্ত জাভি হার্নান্ডেজ

গত আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মিড-ফিল্ডার জাভি হার্নান্ডেজ। এবারও ওই স্প্যানিশ ফুটবলার মাঝমাঠ শাসন করবেন বলে বিশ্বাস করেন এটিকে মোহনবাগানের সমর্থকরাষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+