শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে টানটান নাটক, বার্সায় এলেন অবামেয়াং, আলি-ডি’বিক গেলেন এভার্টনে

শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে টানটান নাটক, বার্সায় এলেন অবামেয়াং, আলি-ডি’বিক গেলে এভার্টনে

শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পিয়েরে-এমেরিক অবামেয়াং'কে সই করাল বার্সেলোনা। দীর্ঘদিন ধরেই অবামেয়াং'কে পাওয়ার জন্য আর্সেনালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল বার্সা কিন্তু বিভিন্ন কারণে টালবাহানা করছিল আর্সেনাল। বেশ কিছু শৃঙ্খলাভঙ্গের কারণে আর্সেনালে ব্রাত্য হয়ে পড়েছিলেন গ্যাবনের এই স্ট্রাইকার।

শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে টানটান নাটক, বার্সায় এলেন অবামেয়াং, আলি-ডি’বিক গেলে এভার্টনে

দলবদলের শেষ দিনে তাঁর সঙ্গে আর্সেনাল চু্ক্তি ছিন্ন করার ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় সই করতে কোনও বাধা রইল না অবামেয়াং-এর। এই স্ট্রাইকার ছিলেন আর্সেনালের হায়েস্ট পেড ফুটবলার। বার্সেলোনায় তার থেকে অনেক কম টাকায় সই করেছেন তিনি।

২০২০ সালে নতুন করে অবামেয়াং-এর সঙ্গে চুক্তি বাড়ায় আর্সেনাল। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মরসুমে ২২টি করে গোল করা এই স্ট্রাইকার ২০২০-২১ মরসুমে নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র দশটি গোল করেন ওই মরসুমে, লিগে লন্ডনের ক্লাব শেষ করে অষ্টমস্থানে।

মাঠে এবং মাঠের বাইরে শৃঙ্খলাপরায়ন না হওয়ায় ডিসেম্বরের পর থেকে তাঁকে আর আর্সেনালের জার্সিতে দেখা যায়নি। একই সঙ্গে তাঁর থেকে আর্সেনালের অধিনায়কত্বের মুকুটও কেড়ে নেওয়া হয়। অবামেয়াং-এর উপর এতটাই বিরক্ত ছিল আর্সেনাল যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আঠারো মাস আগে তাঁকে ছেড়ে দিল।

আক্রমণভাগ শক্তিশালী করতে ট্রান্সফার উইন্ডোয় একাধিক পরিবর্তন করেছে বার্সেলোনা। উলভারহ্যম্পটন থেকে সই করিয়েছে অ্যাডামা ট্রায়োরেকে। ম্যানচেস্টার সিটি'র থেকে ফেরান টোরেসকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। অপর দিকে, টটেনহ্যাম থেকে এভার্টনে যোগ দিলেন ডেলে আলি। জুভেন্তাস থেকে ফি ট্রান্সফারে টটেনহ্যামে সই করেছেন রড্রিগো বেন্টাঙ্কুর। শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিন লোন ডিলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এভার্টনে সই করেছেন ভান ডি বিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+