কর জালিয়াতি মামলায় সত্যিই এবার ২১ মাসের কারাবাস হল লিওনেল মেসির
কর জালিয়াতি মামলায় এবার সত্যিই ২১ মাসের জন্য জেল হতে চলেছে আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। গতবছরের জুলাই মাসে এই মামলায় মেসি ও মেসির বাবাকে এই সাজা শোনানো হয়েছিল।
কর জালিয়াতি মামলায় এবার সত্যিই ২১ মাসের জন্য জেল হতে চলেছে আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তিনি বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন। গতবছরের জুলাই মাসে এই মামলায় মেসি ও মেসির বাবাকে এই সাজা শোনানো হয়েছিল। এদিন স্পেনের সুপ্রিম কোর্ট সেই সাজায় সিলমোহর দিল।
কারাবাসের পাশাপাশি মেসিকে ২.২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। নিম্ন আদালত রায় ঘোষণা করায় গতবছরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেসি ও তাঁর পিতা। গতবছরের জুলাই মাসে এই রায় দেওয়া হয়।

তবে ঘটনা হল, স্পেনের আইন অনুযায়ী ২ বছরের কম কারাবাসের সাজা হলে জেলযাত্রা নাও হতে পারে। তাছাড়া হিংসাত্মক কোনও ঘটনায় ২ বছরের সাজা হলে এবং তাতে প্রথমবার সাজা পেলে তা রদ করে দেওয়া হয়। ফলে এক্ষেত্রে কারাদণ্ডের সাজা পেলেও মেসিকে জেলে যেতে নাও হতে পারে। তবে জরিমানার অঙ্ক অবশ্যই দিতে হবে।
প্রসঙ্গত, মেসির বিরুদ্ধে ২০১৬ সালে তিনটি জালিয়াতির মামলায় রায় ঘোষণা হয়। অভিযোগ ছিল, তিনি স্পেনে প্রায় ৪১ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন। সেজন্যই স্পেনের আদালত তাঁকে ও তাঁর বাবা জর্জ মেসিকে কারাদণ্ডের সাজা শোনায়।












Click it and Unblock the Notifications