Euro Cup 2024: জর্জিয়ার বিরুদ্ধে দাপুটে জয় স্পেনের, কোয়ার্টার ফাইনালে স্প্যানিশদের সামনে জার্মানি
রবিবার রাতে ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল বিধ্বংসী স্পেন। টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখাচ্ছে তরুণ তুর্কিদের নিয়ে গড়া স্প্যানিশ দল। যা বজায় থাকল নকআউটের প্রথম ম্যাচেও।
জর্জিয়ার ম্যাচের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নেয় স্পেন। ফুটবলপ্রেমীদের সুন্দর ফুটবল উপহার দিয়েছে তিকিতাকার দেশ। খেলার শুরুতে ৬ মিনিটের মাথায় একটা সুযোগ তৈরি করে স্পেন। কিশোর লামিন ইয়ামালের থেকে বল পেয়ে ক্রসে বল বক্সে পাঠান ডানি কার্ভাহাল। কিন্তু সেখান থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন পেদ্রি।

৩৯ মিনিটে স্পেন সমতায় ফিরল। নিকো উইলিয়ামসের জর্জিয়ার রক্ষণ চেরা পাস বক্সের বাইরে থাকা রদ্রিকের পায়ে আসতেই , বাঁ পায়ের গড়ানো শটে গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরে। বিরতির পরেই ২-১ এগিয়ে যায় স্পেন।
৫১ মিনিটের ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েছিল স্পেন। সেখান থেকে শট নেন ইয়ামাল। কিন্তু সেই শট আটকে দেন জর্জিয়ার গোলরক্ষক। ফিরতি বল আবারও জর্জিয়ার বক্সের দিকে পাঠিয়ে দেন স্পেনের তরুণ তুর্কি। বল ভাসিয়ে দেন ফাবিয়ান রুইজের দিকে। সহজ হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ফল হয় ২-১।
৭৫ মিনিটে গোল করেন নিকো উইলিয়ামস। কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেয় স্পেন। নিজেদের পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে উইলিয়ামসকে বল বাড়িয়েছিলেন রুইজ। একাই সেই বল টেনে নিয়ে গোল করেন উইলিয়ামস।
৮৩ মিনিটে ডানি ওলমো দলের হয়ে শেষ গোল করেন। জর্জিয়ার সব আশা শেষ হয়ে যায়।
পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্পেনের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে কারণ শেষ আটে আয়োজক জার্মানির মুখোমুখি হবে স্প্যানিশরা। যা এবারের ইউরো কাপে সব থেকে আর্কষণীয় ম্যাচ হতে চলেছে।












Click it and Unblock the Notifications