লুইস এনরিকে সরিয়ে দিল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন, তাঁর পরিবর্তে দায়িত্বে এলেন এই হাইপ্রোফাইল কোচ

লুইস এনরিকে সরিয়ে দিল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন, তাঁর পরিবর্তে দায়িত্বে এলেন এই হাইপ্রোফাইল কোচ

বৃহস্পতিবার জাতীয় দলের দায়িত্ব থেকে লুই এনরিকে-কে সরিয়ে দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে বিপর্যয়ের পর এনরিকেকে সরিয়ে দিল স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কাতারে প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে। এনরিকের পরিবর্তে স্পেনের নতুন কোচ নিযুক্ত হয়েছেন অনূর্ধ্ব-২১ দলের কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

লুইস এনরিকে সরিয়ে দিল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন, তাঁর পরিবর্তে দায়িত্বে এলেন এই হাইপ্রোফাইল কোচ

প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া স্পেনের শুরুটা দেখে বোঝার উপায় ছিল না এই রকম ভাবে বিদায় নিতে হবে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে হারিয়েছিল স্পেন। জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারলেও, জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছিল স্প্যানিশ দলটি। প্রি কোয়ার্টার ফাইনালে এই দলটাই ফেভারিট ছিল মরক্কোর বিরুদ্ধে। কিন্তু ১২০ মিনিটের খেলায়ও গোলের দেখা না পেয়ে ম্যাচ টাই ব্রেকার এগোলে স্বপ্ন ভঙ্গ হয় স্পেনের।

স্প্যানিশ ফুটবল ফেডারেশ আরএফইএফ-এর পক্ষ থেকে রিলিজ করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সভাপতি লুইস রুবিয়ালেস এবং স্পোর্টিং ডিরেক্টর হোসে ফ্রান্সিসকো মোলিনা তাঁদের সিদ্ধান্ত কোচকে জানিয়ে দিয়েছেন।" ফেডারেশনের পক্ষ থেকে এনরিকে এবং তাঁর কোচিং ইউনিটকে ধন্যবাদ জানানো হয়েছে জাতীয় দলের উন্নতির লক্ষ্যে দীর্ঘ সময় অতিবাহিত করার জন্য। এর কিছুই পরেই ফেডারেশন জানায়, ২০২০ টোকিও অলিম্পিকে পুরুষ দলকে রূপো এনে দেওয়া ডি লা ফুয়েন্তেস পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নেবেন।

লুইস এনরিকে জানিয়েছিলেন, মরক্কর বিরুদ্ধে হারের পরেও দলের কোচের দায়িত্ব পালন করতে চেয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, "আমি অত্যন্ত খুশি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্পোর্টিং ডিরেক্টরকে নিয়ে। আমার উপর যদি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে তা হলে আমি সারা জীবনই এই দায়িত্বে থেকে যাব, কিন্তু এটা বিষয়টা নয়। আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে আমার জন্য এবং জাতীয় দলের জন্য কোনটা ভাল।"

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর লুইস এনরিকে স্পেনের দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ ইউরোর সেমিফাইনালে তাঁর কোচিংয়েই পৌঁছিয়েছিল স্পেন কিন্তু ইতালির বিরুদ্ধে টাই ব্রেকারে তারা পরাজিত হন। মরক্কোর বিরুদ্ধে যেই ম্যাচে পরাজিত হয়েছে স্পেন সেই ম্যাচে ১০০০-এর উপর পাস খেলেছিল দলটা কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল শূন্য হাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+