তারকাকে বাদ দিয়ে ইউরোর কয়েকজনকে রেখে অলিম্পিকে নামবে স্পেন

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। তারই মধ্যে আজ ঘোষণা করে দেওয়া হল টোকিও অলিম্পিকের জন্য স্পেনের ২২ সদস্যের দল। দলের কোচ হয়ে যাবেন স্পেনের অনূর্ধ্ব ২৩ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। অলিম্পিকে নাম নথিবদ্ধ করা যাবে ১৮ জনের, চারজন থাকবেন স্ট্যান্ডবাই, কারও চোট লাগলে তাঁর পরিবর্ত হিসেবে। ইউরোর ফাইনালে স্পেন উঠলে সেই দলের ফুটবলারদের অলিম্পিকে নামতে হবে ১০ দিনের ব্যবধানেই।

তারকাকে বাদ দিয়ে ইউরোর কয়েকজনকে রেখে অলিম্পিকে নামবে স্পেন

ইউরো কাপে খেলা যে ফুটবলাররা অলিম্পিকের দলে রয়েছেন তাঁরা হলেন পেদ্রি, এরিক গার্সিয়া, পাউ তোরেস, মিকেল ওইয়ারজাবাল, উনাই সিমোন ও দানি ওলমো। পেদ্রির নিরীহ ব্যাক পাসে যেভাবে আত্মঘাতী গোল হয়েছিল সিমোনের মারাত্মক ভুলে এবং যার ফলে স্পেন ছিটকে যেতে পারতো ইউরো থেকে, সেই গোলকিপার সিমোনকে দলে রাখা প্রসঙ্গে ফুয়েন্তে বলেন, সিমোন ভালোই খেলছেন। তাঁর শক্তি, দক্ষতা ও দায়বদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল থেকেই তাঁকে দলে রাখা হয়েছে।

তারকাকে বাদ দিয়ে ইউরোর কয়েকজনকে রেখে অলিম্পিকে নামবে স্পেন

তবে অলিম্পিকের দলে রাখা হয়নি সের্হিও রামোসকে। ২৩-এর বেশি বয়সের যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা হলেন ফরওয়ার্ড মার্কো আসেনসিও, মিকেল মেরিনো ও দানি সেবালস। গোলকিপার হিসেবে দলে রয়েছেন আলভারো ফার্নান্দেজ, উনাই সিমোন ও আলেক্স দোমিঙ্গেস। অস্কার মিগুয়েজা, জেসাস ভালেজো, এরিক গার্সিয়া, পাউ তোরেস, অস্কার গিল ও খুয়ান মিরান্দাকে নেওয়া হয়েছে রক্ষণ সামলানোর জন্য। মিডফিল্ডারদের মধ্যে সুযোগ পেয়েছেন মার্ক কুকুরেয়া, হোন মোনকায়োলা, মার্তিন জুবিমেন্দি, দানি সেবালস, মিকেল মেরিনো, কার্লোস সোলের ও পেদ্রি। আক্রমণভাগে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন ব্রায়ান গিল, মার্কো আসেনসিও, দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল, রাফা মির ও হাভি পুয়াদো।

তারকাকে বাদ দিয়ে ইউরোর কয়েকজনকে রেখে অলিম্পিকে নামবে স্পেন

আনুষ্ঠানিক সূচনার আগেই অবশ্য অলিম্পিকের ফুটবল খেলা শুরু হয়ে যাবে। চলবে ৭ অগাস্ট অবধি। স্পেন রয়েছে গ্রুপ সি-তে, মিশর, আর্জেন্তিনা ও অস্ট্রেলিয়ার সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই স্পেন প্রথম ম্যাচ খেলবে মিশরের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+