Manchester United: দুই ম্যাচ পর জয়ে ফিরল ম্যান ইউ, তিন গোলের সঙ্গে প্রাপ্তি স্বস্তির তিন পয়েন্ট
ইপিএলে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেন্ট মেরিস স্টেডিয়ামে সাউদ্যাম্পটনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ম্যান ইউ। ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। ৯০ মিনিট শেষে তিন গোল দিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ল ম্যান ইউ।
যদিও খেলার একেবারে শুরুর দিক গোল করার মতো সুযোগ ছিল সাউদ্যাম্পটনের। ইউনাইটেড পিছিয়ে পড়তে পারত ৩১ মিনিটেই। ম্যান ইউয়ের পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালত বক্সের মধ্যে ফাউল করেন প্রতিপক্ষ দলের ফুটবলার টাইলার ডিবলিংকে। পেনাল্টি পায় সাউদাম্পটন। কিন্তু ক্যামেরন আর্চার গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করলেন। তাঁর নেওয়া পেনাল্টি রুখে দেন ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা।

২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ইউনাইটেড একের পর এক আক্রমণ করে যায় সাউদাম্পটনের বক্সে। কিন্তু গোল কিছুতেই পাচ্ছিল না। রাশফোর্ডের বদলি হিসেবে ৭৩ মিনিটে খেলতে নামেন গারনাচো। ৮ মিনিট পর তাকে মারাত্মকভাবে ফাউল করেন জ্যাক স্টেফেন্স। সরাসরি লাল কার্ড দিয়ে স্টেফেন্সকে মাঠ থেকে বার করে দেন রেফারি। ম্যান ইউ তৃতীয় গোল পেল ম্যাচের শেষ লগ্নে।
বদলি নামা গারনাচো ম্যাচের শেষ গোলটি করেন। যোগ করা সময়ের ৬ মিনিটে দালতের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান তিনি। টাইলার ডিবলিংয়ের একক প্রচেষ্টা রুখে দেন আন্দ্রে ওনানা। ওনানা এই ম্যাচে একাধিক সেভ করেছেন।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে ম্যান ইউ। ফলে এবারেও ইপিএলের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রিমিয়ার লিগে এই মুহুর্তে প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মতোই তিনটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লিভারপুল।
এই ম্যাচের আগের ম্যান ইউ দলের সমালোচনা করেছিলেন রোনাল্ডো। তাঁকে পাল্টা জবাব দেন এরিক টেন হ্যাগ।












Click it and Unblock the Notifications