এটিকের হতশ্রী পারফরম্যান্স, মুখ খুললেন সৌরভ
আইএসএলের তিন বারের মধ্যে দু'বারের চ্যাম্পিয়ন দল এটিকে। এবছর তাদের ফ্লপ শো।
আইএসএলের তিন বারের মধ্যে দু'বারের চ্যাম্পিয়ন দল এটিকে। তবে এবার যা পারফরম্যান্স হয়েছে তাতে এই মুহূর্তে লিগ টেবলের ৮ নম্বরে পড় রয়েছে তারা। কলকাতার দলের এই পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত দলের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়।

এখনও অবধি এবারের আইএসএলে ১২ টি ম্যাচ খেলেছেন এটিকে। তারমধ্যে জিতেছে মাত্র ৩ টি ম্যাচে। ড্র হয়েছে ৩ টি ম্যাচে। কলকাতার দল ৯ টি ম্যাচে হেরেছ এটিকে। দু ম্যাচ আগেই এটিকে নিজেদের কোচ টে়ডি শেরিংহ্যামকে সরিয়ে দিয়েছে। দলের দায়িত্ব বর্তেছে অ্যাশলে ওয়েস্টউডের হাতে। তবে তাতেও ভাগ্য ফেরেনি। জয় অধরাই থেকে গেছে। ফলে স্বাভাবিকভাবেই খুশি নন এটিকে ফ্যানরা। খুশি নন এটিকে কর্ণধাররাও।
এতদিনে নিজেদের না ভালো লাগার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌরভ। এটিকে-র খারাপ পারফরম্যান্স নিয়ে বেশ ক্ষুব্ধ মহারাজ। সৌরভ বলেছেন, ' একদমই ভাল খেলতে পারছে না এটিকে। এবার কোচিং স্টাফ বদলেছে। প্লেয়ারেও বদল এসেছে। নতুন কোচ, নতুন ঘরানা সবমিলিয়ে কম্বিনেশন ঠিকঠাক হয়নি। আগে স্প্যানিশ ঘরানায় খেলতাম। তিনবারের মধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার অন্য ঘরানায় খেলছে। টুর্নামেন্ট শেষ হয়ে গেলে আমি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বসব।'
এর আগে চ্যাম্পিয়ন করার পরও কোচের পদ থেকে সরে গেছেন অ্যান্তেনিও হাবাস লোপেজ থেকে হোসে মলিনা সকলেই সরে গেছেন কোচের পদ থেকে। এবার তো দলে নিশ্চয় ব্যাপক রদবদল হবে। রবি কিন ছাড়া বাকি প্লেয়াররা কেউই গোল করতে কার্যত ব্যর্থ। দেবজিত যাঁকে সেভজিত বলে তাঁর ফ্যানরা জানেন এটিকে গোলের নিচে তাঁরাও বিশেষ কিছু দাগ কাটতে পারেননি। সব মিলিয়ে একেবারেই ভালো নেই এটিকে-র অন্দর।












Click it and Unblock the Notifications